বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪.৭১ প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল, এবং তারা ‘ইনশাআল্লাহ’ বলে নি । এরপর তোমার প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় হানা দিলো সেই উদ্যানে, যখন তারা ছিলো ন্দ্রামগ্ন । ফলে তা দগ্ধ হয়ে কৃষ্ণবৰ্ণ ধারণ করলো । (আল্লাহর আযাবের ফলে তাদের ওই বাগান বিনষ্ট ও ধ্বংস হয়ে গেলো ৷) প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বললো, তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চলো ।' এরপর তারা চললো নিমনস্বরে কথা বলতে বলতে, (তাড়াতাড়ি করো,) ‘আজ যেনো কোনো অভাবগ্রস্ত ব্যক্তি বাগানে তোমাদের কাছে প্রবেশ করতে না পারে ৷' তারপর তারা (অভাবগ্রস্তদের) নিবৃত্ত করতে সক্ষম__এই বিশ্বাস নিয়ে তারা সকালে বাগানে যাত্রা করলো । যখন তারা বাগানের অবস্থা দেখলো, বললো, ‘আমরা তো দিশা হারিয়ে ফেলেছি । বরং আমরা তো বর্ঞ্চিত !' তাদের মধ্যে শ্রেষ্ট ব্যক্তি বললো, ‘আমি কি তোমাদেরকে বলি নি? এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেনো?' (এই ধ্বংসাত্মক পরিণাম লক্ষ করে) তারা তখন বললো, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমালজ্ঘনকারী ছিলাম ।' এরপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো (যে, তুমি কেনো আগে আমাকে এ-ব্যাপারে বুঝালে না) । তারা বললো, ‘হায় দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালজ্ঘনকারী । সম্ভবত আমাদের প্রতিপালক আমাদেরকে এর চেয়ে উৎকৃষ্টতর বিনিময় দেবেন; আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম ।' শাস্তি এমনই হয়ে থাকে এবং আখেরাতের শাস্তি কঠিনতর । যদি তারা জানতো!' [সুরা আল-ক্বালাম : আয়াত ১৭-৩৩] ঘটনা সম্পর্কে বিভিন্ন বক্তব্য হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. বলেন, এখানে পবিত্র কুরআন মন্ধার কাফেরদের অবস্থা অনুসারে একটি দৃষ্টান্ত উপস্থিত করেছে । এটা বার্ল্তব কোনো ঘটনা নয় ।* হযরত সাঈদ বিন জুবায়ের রা. বলেন, এটি বাস্তব ঘটনা । এই ঘটনা ইয়ামানের দারওয়ান নামক জনপদে সংঘটিত হয়েছিলো । দারওয়ান ইয়ামানের রাজধানী সানআ থেকে ছয় মাইল দূরে অবস্থিত । মুফাস্সিরগণ এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন__ * তাফসিরে ইবনে কাসির, সুরা আল-ক্বালাম । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।