বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 9 ৬৮ হবে? তার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ইরশাদ কনেন_ Ill oF 83 Sb pl yp 305 Sb: JU ‘ওই ব্যক্তি যে কোনো নবীকে অথবা এমন ব্যক্তিকে হত্যা করেছে যে তাকে সৎ কাজের আদেশ করতো এবং অসৎ কাজ নিষেধ করতো ৷' পৃথিবীর সকল জাতিসমূহের মধ্যে ইহুদি জাতিই সেই চরম নিকৃষ্ট অপকর্মের হোতা । তারা যুগে যুগে তাদের নবী-রাসুলদের সঙ্গে যে ধরনের মন্দ আচরণ করেছে, বিদ্রপ করেছে, গায়ে হাত তুলেছে এমনকি নবী হত্যার মতো জঘন্য কাজ অবলীলায় করে ফেলতে পেরেছে, তার দৃষ্টান্ত অন্যকোনো জাতিতে নেই । ২। বনি ইসরাইলে অনেকগুলো শাখাগোত্র ছিলো । ফলে তাদের জনপদে ক্ষুদ ক্ষুদ্ পৃথক শাসনব্যবস্থা হতো । যার ফলে একই সময় তাদের উদ্দেশে একাধিক নবী প্রেরিত হতেন ৷ তবে তাদের সবার শিক্ষার একটাই বুনিয়াদ হতো । সেটি হলো, তাওরাত । নবী করিম সাল্াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর পক্ষে তার উম্মতের মধ্যে ‘উলামায়ে কেরাম'-এর যে অবস্থান, হযরত মুসা আ.-এর পক্ষে তাদের অবস্থান হতো তারই অনুরূপ । যদিও 4 5০! 5৩ *৬5৪ এ! হাদিসটির প্ৰামাণ্যতা শাব্দিক বিবেচনায় বিশ্লেষণের অপেক্ষা রাখে, কিন্তু ভাষ্য ও মর্মের বিচারে সেটি শতভাগ বিশুদ্ধ ও যথার্থ । কারণ হলো, সর্বশেষ নবীর আগমনের মাধ্যমে নবুওতের ধারাবাহিকতা চূড়ান্ত পূর্ণতায় পৌছে সমাপ্তি ঘটেছে, কাজেই অনুকম্পাপ্রার্থী এই উম্মতের কিয়ামত পৰ্যন্ত ইসলাহ ও হেদায়েতের জন্য ‘উলামায়ে হক’ ছাড়া দ্বিতীয় কোনো জামাত হতে পারে না । কাজেই তারা নবুওতের উত্তরাধিকারের অভিজাত পদবিতে সেভাবে অধিষ্ঠান পেয়েছেন, হযরত মুসা আ.-এর শিক্ষার প্রচার-প্রসারের কাজে যে পদবিতে বনি ইসরাইলি নবীগণ অধিষ্ঠিত হতেন । এখানে আমরা ‘আলেম’ শব্দের সঙ্গে 'হক' শব্দ যুক্ত করেছি বিশেষ কারণে । তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম “উলামায়ে সু' [মন্দ আলেমকুল]-কে নিকৃষ্টতম সৃষ্টি ঘোষণা করেছেন । কাজেই উলামায়ে সূ [মন্দ আলেমকূুল]-এর আনুগত্য উম্মতের শুধু গুমরাহিকেই ডেকে আনে না, বরং বরবাদি নিশ্চিত করে। কারণ, উলামায়ে সূ-এর কারণে “উলামায়ে হক’-এর বিরুদ্ধেও জনমনে খারাপ ধারণা ছড়াতে থাকে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।