বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪9 ৬৭ ওই ইঞ্জিলেই তার গ্রেফতার সম্পর্কে এ কথা এসেছে _ ‘অতঃপর তিনি (ইউহান্ন) আরো অনেক হিতোপদেশ করে লোকদেরকে সুসংবাদ জানাতেন । কিন্তু রাজ্যের চতুর্থাংশের নৃপতি হিরোদাস তার ভাই ফিলিপসের স্ত্রী হিরোদিয়াসের কারণে এবং তৎসংশ্রিষ্ট সেই সমস্ত অপকর্মের কারণে যা হিরোদাস করেছিলো__ যার কারণে ইউহান্না থেকে সে তিরস্কৃত হয়ে সবচেয়ে বড় এ অপরাধ করে ফেললো যে, সে তাকে বন্দী করে ফেললো !'** সেই ইঞ্জিলেই কিছুদূর পরে তার শাহাদাত সম্পর্কে বলা হয়েছে _ ‘রাজ্যের চতুর্থাংশের নৃপতি হিরোদেস সমস্ত কথা শুনে ঘাবড়ে গেলো । কেননা, কেউ বলছিলো, ইউহান্না মৃতদের মাঝ থেকে জীবিত হয়ে এসেছে । কেউ বলছিলো, ইলিয়া নবী আত্মপ্রকাশ করেছেন। কেউ বলছিলো, প্রাচীনকালের কোনো এক নবী পুনজীবিত হয়েছেন । কিন্তু হিরোদেশ বললো, আমি তো ইউহান্নার শিরশ্ছেদ করেছি । এখন এই মাসিহ আবার কে? যার সম্পর্কে এ জাতীয় কথাবার্তা শুনছি?'* শিক্ষা ও উপদেশ হযরত যাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালামে জীবনী ও ঘটনাপ্রবাহ থেকে খুব সহজেই বিভিন্ন শিক্ষা ও উপদেশ গ্রহণ করা যায় । তার মধ্যে নিম্নের কয়েকটি শিক্ষা মনোযোগ আকর্ষণ করে । ১। পৃথিবীতে ওই ব্যক্তি থেকে নরাধম ও দুর্ভাগা আর কেউ নেই, যে এমন মহান ব্যক্তিকে হত্যা করে, যে তাকে কোনো কষ্ট দেয় নি, কখনো তার ধন- সম্পদের ওপর হস্তক্ষেপ করে নি । বরং উল্টো কোনো ধরনের পারিশ্রমিক ও বিনিময় ব্যতিরেকে তার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সর্বপ্রকার সেবা দিয়ে যায় এবং তাকে চরিত্র, কর্মকাণ্ড ও আকিদাগত এমন বিশ্বাস শিক্ষা দেয়, যা তার দুনিয়া ও আখেরাতের প্রভূত কল্যাণ ও সৌভাগ্য বয়ে আনে । হযরত আবু উবায়দাহ ইবনুল জাররাহ রা. একবার ১২ অধ্যায় : ৩. আয়াত : ১৮-১৯ ১৪ অধ্যায় : ৯, আয়াত : ৭-৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।