হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 9 ৬৬ তৎক্ষণাৎ শিশুটির মুখ খুলে গেলো । সে কথা বলতে শুরু করলো এবং প্রথমে খোদাওয়ান্দের প্রশংসা করলো ॥'** তার সাধারণ জীবন যাপন সম্পর্কে মাত্তার ইঞ্জিলে এসেছে ‘ইউহান্া উটের পশমের তৈরি পোষাক পরতেন । চর্মনির্মিত কোমরবন্ধনী কোমরে বাধতেন ৷ তার আহার ছিলো, টিডিড ও জংলি মধু ৷" তার দীনের প্রচার ও প্রসার প্রসঙ্গে ইউহান্নার ইঞ্জিলে এসেছে _ ‘ইউহান্নার সাক্ষ্যের বিবরণ হলো, যখন ইহুদিরা জেরুজালেম থেকে ‘কাহিন' ও ‘লাওয়া' পাঠিয়ে তাদের মাধ্যমে তাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কে? তখন তিনি স্বীকার করলেন । অস্বীকার করলেন না । তিনি বরং স্বীকারোক্তি দিলেন, আমি তো মসিহ নই । তারা তাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কে? তুমি কি ইলিয়া? তিনি বললেন, আমি ইলিয়া নই । তারা জিজ্ঞেস করল, তুমি কি সেই নবী (অর্থাৎ সেই প্রতীক্ষিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)? তিনি বললেন, আমি তা নই । তৎপর তারা তাকে বললো, তাহলে তুমি কে? আমাদেরকে যারা পাঠিয়েছেন, তাদের কাছে আমরা যেনো উত্তর জানাতে পারি যে, তুমি নিজের সম্পর্কে কী দাবি করো । তিনি বললেন, আমার সম্পর্কে ইয়াসইয়াহ নবী বলেছেন, আমি জঙ্গলে আহ্বানকারীর সেই আওয়াজ যে, তোমরা খোদাওয়ান্দের পথ সোজা করো ৷'*" লুকার ইঞ্জিলে এ কথা এসেছে_ ‘সেসময় জঙ্গলে যাকারিয়ার ছেলে ইউহান্নার ওপর খোদাওয়ান্দের বাণী নেমে এলো । তিনি জর্ডানের তীরবতী সমস্ত অঞ্চলে গিয়ে পাপ থেকে মার্জনা পেতে ব্যাপটিস্টার আহ্বান জানাতেন । যেমনটি ইয়াসইয়াহ নবীর বাণীর পুস্তিকায় লেখা আছে যে, ‘জঙ্গলের মাঝে চিৎকারকারীর এই চিৎকার আসছে যে, খোদাওয়ান্দের পথ তৈরি করো, তার রাস্তা সোজা করো ৷'* ** লৃকা, . অধ্যায় : ১, আয়াত : ৫৯-৬৫ * অধ্যায় : ৩, আয়াত : ৪-৫ ১১ অধ্যায় : ১, আয়াত : ১৯-২৩ > লকা, অধ্যায় : ৩, আয়াত : ২-৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।