বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ছ ৬৫ ‘তৎপর যখন আমি দ্বিতীয় আকাশে পৌঁছি তখন দেখলাম, ইয়াহইয়া ও ঈসা আ. অবস্থান করছেন । তারা পরস্পরে খালাতো ভাই । জিবরিল আ. আমাকে বললেন, এঁরা হলেন, ইয়াহইয়া ও ঈসা । তাদেরকে সালাম করুন । আমি সালাম নিবেদন করলাম । তারা দু-জনের উত্তর করলেন এবং একসঙ্গে বললেন, স্বাগতম হে নেক ভাই ও হে মহান নবী !' যাকারিয়া আ.-এর জীবনীতে এ কথা প্রমাণিত হয়েছে যে, ইয়াহইয়া আ.- এর জননী ঈশা [আল-ইয়াশা] ও মারইয়াম আলাইহাস সালামের জননী ‘হান্নাহ' পরস্পরে সহদোরা বোন ছিলেন । মিরাজের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহইয়া ও ঈসা আ.-কে খালাতো ভাই বলেছিলেন প্রচলিত রূপক অর্থের ভিত্তিতে । সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের রূপক অর্থ গ্রহণের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত । কেননা, মায়ের খালাকে সম্ভানও খালা ডেকে থাকে । আহলে কিতাবদের দৃষ্টিতে হযরত ইয়াহইয়া আ. ইতোপূর্বে লুকার ইন্জিল থেকে আমরা ইয়াহইয়া আ. সম্পর্কে কয়েকটি উদ্ধৃতি নকল করেছি আসল ঘটনা হলো, ইহুদিরা তাদের দুষ্ট মনোবৃত্তির ধারাবাহিকতা এখানেও অব্যাহত রেখেছে । সে মুতাবেক তারা তাকে নবী স্বীকার করে না । কিন্তু খ্রিস্টানরা তাকে শুধু ‘“ইয়াসু মাসিহের সংবাদবাহক' বলে স্বীকার করে এবং তার পিতা যাকারিয়া আ.-কে শুধু ‘কাহিন' মেনে থাকে । আহলে কিতাব তার নাম ‘ইউহান্না' বলে । হতে পারে, 'ইয়াহইয়া'- এর অনুবাদ হিব্রু ভাষায় ‘ইউহারা' হবে অথবা হিক্রু ভাষার ‘ইউহান্না' শব্দটি আরবিতে 'ইয়াহইয়া' উচ্চারণ ধারণ করেছে । লুকার ইন্জিলেও পবিত্র কুরআনের এ কথার সমর্থন পাওয়া যায় যে, তার পূর্বে তার পরিবারের কারো এ নাম ছিলো না । এ কারণে পরিবারের লোকেরা এ নাম শুনে বিস্ময় প্রকাশ করেছে ‘আর অষ্টম দিনে লোকেরা শিশুটির খতনা করতে এসে তার পিতার নামের অনুরূপ ‘যাকারিয়া’ নাম রাখলো । কিন্তু তার জননী বললেন, না, এ নাম নয় । বরং তার নাম ইউহারনা রাখা হোক । লোকেরা বললো, তোমার বংশে কারো তো এ নাম নেই । তখন তারা তার পিতা যাকারিয়াকে ইশারায় বললো, আপনি শিশুটির কী নাম রাখতে ইচ্ছুক । তিনি একটি কাষ্যফলক আনতে বললেন । সেখানে তিনি লিখলেন, তার নাম ইউহান্না । সবাই বিস্মিত হয়ে পড়লো । কাসাসুল কুরআন (৭ম) - ৫ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।