হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ৪ ৬০ পেরোতে হয় । এ কথা শুনে হযরত যাকারিয়া আ.-এর চোখও অশ্রুসিক্ত হয়ে উঠলো ।** শাহাদাতের ঘটনা হযরত ইয়াহইয়া আ. যখন আল্লাহর দীনের দিকে ডাকতে শুরু করলেন এবং লোকদের জানাতেন যে, আমার থেকে বড় আল্লাহর এক নবী শীঘ্রই আগমন করবেন তখন ইহুদিরা তার সঙ্গে শত্রু হয়ে গেলো । তার মর্যাদা খোদাভীরুতা, জনপ্রিয়তা ও আহ্বান তাদের চক্ষুশূল হয়ে গেলো । একদিন তারা তার কাছে একত্র হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি মসিহ? তিনি বললেন, না । তারা বললো, তুমি কি সেই নবী? তিনি বললেন, না । তারা বললো, তুমি কি ইলিয়া নবী? তিনি বললেন, না । তখন তারা সবাই সমস্বরে বললো, তাহলে তুমি কে যে, এভাবে প্রচার করছো এবং আমাদেরকে আহ্বান করছো । ইয়াহইয়া আ. বললেন, আমি অরণ্যে আহ্বানকারীর একটি ধ্বনি, যা সত্যের জন্য উচচকিত করা হয়েছে ** এ কথা শুনে ইহুদিরা ভীষণ ক্রুদ্ধ হলো এবং অবশেষে তাকে শহীদ করে ফেললো । ইবনুল আসাকির 53৷ ০০১ ১ ৮-০। [আল মুসতাকসা ফি ফাযায়িলিল আকসা] গ্রন্থে হযরত মুআবিয়া রা.-এর আযাদকৃত গোলাম কাসেম থেকে একটি দীর্ঘ বর্ণনা নকল করেছেন । যেখানে হযরত ইয়াহইয়া আ.-এর শাহাদাতের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে, দামেশকের রাজা হাদ্দাদ বিন হাদ্দার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছিলো । কিন্তু সে তাকে পুনরায় স্ত্রী হিসেবে পেতে চাইছিলো । ইয়াহইয়া আ.-এর কাছে ফতোয়া চাওয়া হলো । তিনি বললেন, এখন ও তোমার জন্য হারাম হয়ে গেছে। কথাটি রানির মনঃপূত হলো না । সে এর জন্য ইয়াহইয়া আ.-কে হত্যার দুরভিসন্ধি করলো । এর জন্য সে রাজাকে বাধ্য করে হত্যার অনুমতি নিয়ে ফেললো । হযরত ইয়াহইয়া আ. হিবরুন মসজিদে নামাযরত অবস্থায় ঘাতক মারফত হত্যা করলো । তৎপর সে একটি চিনামাটির পাত্রে তার কর্তিত মস্তক নিয়ে আসার নির্দেশ করলো । কিন্তু হযরত ইয়াহইয়া আ.-এর দ্বিখণ্ডিত মুণ্ড এ অবস্থাতেও এ কথাই বলে যাচ্ছিলো, তুমি রাজার জন্য ‘০ আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৫২ ? হম্জিল, ইউহান্না, অধ্যায় : ১, আয়াত : ১৯-২৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।