বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ৪ ৫৮ দান করেন, তখন তোমরা শুধু তার-ই উপাসনা করবে । তাঁর সঙ্গে কাউকে শরিক করবেনা । ২ দ্বিতীয় নির্দেশ হলো, তোমরা বিনশ্রতা ও সাধুতার সঙ্গে নামায আদায় করো । কেননা, যতক্ষণ তোমরা নামাযের ভেতর অন্য দিকে মনোযোগ না দেবে, মহান আল্লাহ অব্যাহতভাবে তোমাদের দিকে সন্তুষ্টি ও রহমতসহ মনোযোগী হয়ে থাকবেন । ৩। তৃতীয় নির্দেশ হলো, রোযা রাখো । কেননা, রোযাদারের উদাহরণ হলো ওই ব্যক্তি, যে একটি দলে অবস্থান করছে আর তার কাছে সুগন্ধির থলে রয়েছে । যার সৌরভ তাকেও সুরভিত করে এবং অন্য সঙ্গীদেরকেও মোহিত করে রাখে । রোযাদারের মুখের গন্ধের দিকে খেয়াল করবে না । কেননা, (পাকস্থলী শূন্য হওয়ার কারণে) রোযাদারের মুখে যে গন্ধ সৃষ্টি হয় তা আল্লাহর কাছে মিশকের সুগন্ধি অপেক্ষা অনেক পবিত্র । 8৪ চতুৰ্থ নির্দেশ হলো, তোমাদের সম্পদ থেকে সদকা করো । কেননা, সদকাকারীর উদাহরণ ওই ব্যক্তির মতো, যাকে অকল্মাৎ শকত্রুপক্ষ এসে পাকড়াও করেছে এবং তার হাত গলার সঙ্গে বেধে হত্যার স্থলে নিয়ে যাচ্ছে । তখন চরম নৈরাশ্যজনক অবস্থায় সে বললো, আমি যদি তোমাদেরকে সম্পদ দিয়ে আমার প্রাণ ছাড়িয়ে নিই, তাহলে কি তোমরা রাযি হবে? তাদের কাছ থেকে সে হ্যাবোধক উত্তর পেয়ে নিজের প্রাণের বিনিময়ে সমস্ত ধন-দৌলত উৎসর্গ করলো । ৫ ৷ পঞ্চম নির্দেশ হলো, দিনে-রাতে অধিক হারে আল্লাহর যিকির করে যাও । কেননা, যিকিরকারীর উদাহরণ হলো, এক ব্যক্তি শত্রুপক্ষ থেকে পলায়ন করছে। আর তারাও দ্রুততার সঙ্গে তার পেছনে ছুটছে । লোকটি তাদের কাছ থেকে পালিয়ে একটি কেল্লায় আশ্রয় নিয়ে নিজেকে শক্রদের হাত থেকে রক্ষা করতে সমর্থ হলো । নিঃসন্দেহে আল্লাহর যিকির হলো সেই সুরক্ষিত কেল্লা; যেখানে কোনো মানুষ আশ্রয় নিলে সে তার চিরকালীন শক্রু শয়তান থেকে রক্ষা পেয়ে যায় । এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমিও তোমাদেরকে সেই পাচটি কাজের নির্দেশ করছি, যা আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, অর্থাৎ ‘মুসলমানদের জামাতকে আকড়ে ধরা’ ‘আমিরের কথা শোনা' ও ‘তা মান্য করা' ‘হিজরত করা' এবং ‘আল্লাহর রাস্তায় জিহাদ করা' । কাজেই যে ব্যক্তি 'জামাত' থেকে এক বিঘৎ পরিমাণ বেরিয়ে গেলো সে ব্যক্তি নির্ঘাত নিজের গলা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।