কাসাসুল কুরআন ৭ খণ্ড ৫৭ উত্তম ওয়ারিস । অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম । তাকে দান করেছিলাম ইয়াহ্ইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম । তারা সৎকর্মে প্রতিযোগিতা করতো, তারা আশা ও ভীতিসহ আমাকে ডাকতো এবং তারা ছিলো আমার কাছে বিনীত ।' [সুরা আম্বিয়া : আয়াত ৮৯- ৯০] দীনের প্রচার ও প্রসার কিতাবে হযরত হারেস আশআরি রা. থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ হযরত ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিমাস সালামকে বিশেষ ভাবে পাচ কাজের নির্দেশ করেছিলেন যে, এগুলোর ওপর তুমি নিজেও আমল করো এবং বনি ইসরাইলকেও শিক্ষা দাও ৷ কিন্তু বিশেষ কারণে হযরত ইয়াহইয়া আ.-এর শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়ে যায় । তখন হযরত ঈসা আ. বলেন, হে আমার ভাই, আপনি যদি সঙ্গত মনে কর্রেন, তাহলে আমি বনি ইসরাইলকে ওই বিষয়গুলো শিক্ষা দান করি, যা সম্পন্ন করতে বিশেষ কারণে আপনার দেরি হয়ে যাচ্ছে । ইয়াহইয়া আ. বললেন, ভাই, আমি যদি তোমাকে অনুমতি দিয়ে দিই আর নিজেই নির্দেশ পালন না করি, তাহলে আমার আশস্কা হচ্ছে, এ কারণে আমার ওপর আযাব নেমে আসতে পারে বা আমি মাটির ভেতর ধসে যেতে পারি । কাজেই আমি-ই অগ্রসর হচ্ছি । তিনি বনি ইসরাইলকে বাইতুল মুকাদ্দাসে একত্র করলেন । যখন মসজিদ লোকারণ্য হয়ে গেলো, তখন তিনি নসিহত শুরু করলেন । যেখানে তিনি বলেন, আল্লাহ আমাকে পাঁচটি কাজের নির্দেশ করেছেন । যেগুলোর ওপর আমি নিজেও আমল করবো এবং তোমাদেরকেও শিক্ষা দেবো । সেই পাচটি আমলের বর্ণনা নিম্নরূপ : ১। প্রথম নির্দেশ হলো, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং কাউকে তার সঙ্গে অংশীদার করবে না । কেননা, মুশরিকের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যাকে তার মনিব নিজ অর্থে ক্রয় করেছে । কিন্তু গোলামের অভ্যাস হলো, সে যা উপার্জন করে তা মনিবকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় । তোমরাই বলো, তোমাদের কোনো ব্যক্তি কি তার গোলামের এই আচরণ পছন্দ করবে? এর থেকে বুঝে নাও, যখন প্রভু-ই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি-ই তোমাদেরকে রিযিক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।