কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৫৫ প্রকৃতির মূল চাহিদা শুধু দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলেই পূরণ হয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষা ও তার ব্যক্তিগত কৰ্মপদ্ধতি এই দ্বিতীয় পস্থাকেই সমর্থন করে । কারণ তিনি ছিলেন বৈশ্বিক নবী । U৩ : তথা সমগ্র বিশ্বের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন । তাঁর ধর্ম মানবপ্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ । সেখানে একমাত্র দ্বিতীয় পদ্ধতিই প্রাধান্য পাবে, প্রথমটি নয় । এ কারণে তিনি জীবনের নানাক্ষেত্রে তার অনুসারীদের এ শিক্ষা দিয়েছেন যে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়, জঙ্গল আর বন-বাদাড়ে যে ব্যক্তি জীবন কাটিয়ে দেয়, তার তুলনায় মহান আল্লাহর দরবারে ওই ব্যক্তির মর্যাদা বেশি, যে পার্থিব জীবনের নানা ব্যস্ততায় জড়িত থাকা সত্বেও এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না । পদে পদে তার নির্দেশ মান্য করে। এরপর মহান আল্লাহ ইরশাদ করেছেন_ S55 565863504 Eso Es AONE SEG IE LS 5 AIS DGS 25 56 2S s0Uet is 0h ssa sso os ‘হে ইয়াহইয়া, এ কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো আমি তাকে শৈশবেই জ্ঞান দান করেছিলাম । এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা; সে ছিলো মুত্তাকি । পিতা-মাতার অনুগত এবং সে ছিলো না উদ্ধত ও অবাধ্য । তার প্রতি শাস্তি যেদিন সে জন্ম লাভ করে, যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্ধিত হবে ৷' [সুরা মারইয়াম : আয়াত ১২-১৫] পবিত্র কুরআন হযরত ইয়াহইয়া আ.-এর সৌভাগ্যময় জন্মের সুসংবাদ জানিয়েছে; কিন্তু এরপর তার শৈশবে কী ঘটেছে? সে সম্পর্কে আলোচনা করে নি । কারণ কুরআনের উদ্দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । এরপর সে উল্লেখ করেছে যে, আল্লাহ হযরত ইয়াহইয়া আ.-কে নিদেশ করলেন, ‘তিনি যেনো দৃঢ়তার সঙ্গে তাওরাতের বিধানাবলির ওপর আমল করেন এবং সে মোতাবেক লোকদের হেদায়েত করেন' ৷ কারণ হলো, হযরত ইয়াহইয়া আ. নবী ছিলেন, তিনি রাসুল ছিলেন না । ফলে তিনি ছিলেন তাওরাতে প্রদত্ত শরিয়তেরই অনুসারী । সঙ্গে সঙ্গে আল্লাহ এ কথাও বলেছেন, তার বাল্যবেলা ছিলো অন্যসব বালকদের থেকে আলাদা । মহান আল্লাহ তাকে বাল্যকালেই ইলম ও ফযিলত দান করেছিলেন । যাতে তিনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।