হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ৪ ৫৪ আমাদের মতে উল্লিখিত অর্থগুলোর সারমর্ম এক ৷ কারণ হলো, অভিধানে +> শব্দের অর্থ হলো, প্রতিবন্ধক । )+এ> শব্দটি এ! [অধিক কর্ত বোধক বিশেষণ]-এর সিগা । কাজেই এখানে এর ব্যাখ্যা হবে, আল্লাহর নির্দেশে যেসব বিষয় থেকে আত্মরক্ষা করা জরুরি, সেগুলো থেকে যে নিজেকে সংবরণ করতে পারে সেই ,॥+এ> । যেহেতু হযরত ইয়াহইয়া আ. এই সবগুলো গুণ ও বিশেষণের অধিকারী ছিলেন, কাজেই উল্লিখিত সবগুলো অর্থ একই সময় তার ওপর প্রযোজ্য হতে কোনো বাধা নেই । এর বাইরে কেউ কেউ অন্য অর্থও করেছেন । যেমন, পুরুষত্বহীন । এখানে এই অর্থ গ্রহণ করা সম্পূর্ণ ভুল । কেননা, কোনো পুরুষের জন্য এটি প্রশংসনীয় গুণ নয় । এটি অনেক বড় দোষ ও ক্রটি । ফলে গবেষকগণ এই অর্থকে প্রত্যাখ্যান করেছেন । কাযি ইয়ায রহ. ‘শিফা' গ্রস্থে এবং খাফাজি রহ. তার ব্যাখ্যাগ্রন্থ ‘নসিমুর রিয়াদ'-এ এই অর্থ গ্রহণের কঠোর সমালোচনা করে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের দৃষ্টিতে এটিকে ভ্রান্ত মত অভিহিত করেছেন । পুরুষত্বশক্তি বিদ্যমান থাকা সত্বেও তা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর মনোনীত বান্দাগণ সবসময় দুটি পদ্ধতির যেকোনো একটি অবলম্বন করতেন । একটি হলো, জনবিচ্ছিন্ন একাকীত্বের জীবন গ্রহণ করে, নিজের মনের বাসনাকে দমন করে, চরম আত্মসংযম ও আত্মনিয়স্রণের মাধ্যমে চিরদিনের জন্য সেই পুরুষত্বশক্তিকে দমন করা । যেনো সেটিকে নিঃশেষ করে ফেলা । হযরত ঈসা আ.-এর জীবেন এ পদ্ধতি দেখা যায় । আর ইয়াহইয়া আ.-এর মাঝে মহান আল্লাহ এই তাকে গুণ কোনো ধরনের সাধনা বা সংযম ব্যতিরেকে সৃষ্টিগতভাবে দান করেছিলেন । দ্বিতীয় পদ্ধতি হলো, সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং তাকে দমন করার জন্য একটি সীমারেখো এঁকে দেওয়া যে, এক মুহূর্তের জন্যও অপাত্রমুখী হবে না । এমনকি অপাত্রমুখী হওয়ার আশঙ্কাও দানা বাধবে না । তবে মানববংশের ক্রমধারা অব্যাহত রাখার স্বার্থে সঠিক কার্যপস্থার মাধ্যমে দাম্পত্য জীবন গ্রহণ করবেন । প্রথম পদ্ধতি যদিও আংশিক বিচারে প্রশংসনীয়, কিন্তু মানবপ্রকৃতি ও সামষ্টিক জীবনের বিবেচনায় এটি সঙ্গত নয় । কাজেই যেসকল নবী উল্লিখিত কাৰ্যপদ্ধতি গ্রহণ করেছেন, তারা তাদের সময়ের অতীব গুরুত্বপূর্ণ চাহিদার দিকে তাকিয়ে তা গ্রহণ করেছেন । বিশেষকরে তাদের দাওয়াত বিশেষ বিশেষ জাতিতেই সীমিত ছিলো । কিন্তু সামাজিক জীবনের জন্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।