হযরত যাকারিয়া আলাইহিস সালাম ৪ ৫০ আরবি ব্যাকরণ অনুযায়ী --। 9 খু এর উল্লিখিত ব্যাখ্যা যদিও দেয়া যেতে পারে কিন্তু আমাদের মহান পূর্বসূরি থেকে যেহেতু সর্বসম্মতিক্রমে এর বিপরীত বর্ণিত রয়েছে, কাজেই এটি আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না । বাকি থাকলো ‘বোবা হওয়া'-এর বিষয়টি; আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে, এমন অভিমত কেউ দেন নি যে, তিনি বোবা হওয়া বা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত হয়েছিলেন । বরং তার মুখে বাকশক্তি সুস্থ্য ও সবল থাকা সত্বেও নিদর্শন হিসেবে তিন দিনের জন্য আল্লাহর পক্ষ থেকে তার মুখে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছিলো । 8 । সুরা আলে ইমরানে এসেছে, $;) ৬১৮ ১%) উল্লিখিত আয়াতাংশের তাফসিরে আরেকটি অভিমত পাওয়া যায় । তা হলো, এখানে রিযিক দ্বারা উদ্দেশ্য জ্ঞান ও প্রজ্ঞার পুস্তিকা । আমরা উল্লিখিত অভিমত গ্রহণ করি নি। কারণ এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম যে অভিমত দিয়েছেন, সেটাই তার পরিষ্কার ও সহজাত অর্থ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।