কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৪9 বোবা হয়ে গিয়েছিলেন ৷ বরং এ সময় তিনি তার কওমের সঙ্গে ইশারা না করে মনের ভাব ব্যক্ত করতে পারতেন না ।*” উল্লিখিত আয়াতে ৬১০ শব্দ এসেছে । এর কী অর্থ? এ নিয়ে দুটি অভিমত রয়েছে। একটি হলো সুস্থ ও নিরোগ । আর দ্বিতীয় হলো, একাধারে । প্রথমটি জমহুর উলামায়ে কেরামের অভিমত । আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে এক রেওয়ায়েতে আওফি দ্বিতীয় অভিমতটি নকল করেছেন । হাফেয ইমাদুদ্দিন বিন কাসির জমহুরের অভিমতকে প্রাধান্য দিয়েছেন।* লুকার ইঞ্জিলে ঘটনার যে বিবরণ আছে, তা জমহুরের অভিমতের সঙ্গে মিলে যায় । সেখানে এসেছে _ ‘যাকারিয়া ফেরেশতাকে বললেন, আমি ত কীকরে জানবো? কেননা, আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রী বন্ধ্যা । ফেরেশতা থাকি । আমাকে প্রেরণ করা হয়েছে, যেনো আমি আপনার সঙ্গে কথা বলি এবং আপনাকে এ বিষয়গুলোর সুসংবাদ প্রদান করি । যেদিন আপনি নীরব থাকবেন, কথা বলতে পারবেন না; সেদিন পর্যন্ত দেখে যান ৷" কিন্তু মাওলানা আযাদ তরজুমানুল কুরআনে যে তাফসির লিখেছেন, তা ংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের তাফসির থেকে সম্পূর্ণ আলাদা ৷ তিনি লিখেছেন, ‘যাকারিয়া আ.-কে বলা হলো, যেভাবে বনি ইসরাইল রোযা রাখে এভাবে তুমি তিন দিন পানাহার থেকে বিরত থাকো সঙ্গে সঙ্গে মৌনতা অবলম্বন করো । তাহলে প্রতিশ্রুত সুসংবাদের সময় শুরু হয়ে যাবে ।' তিনি লুকার ইঞ্জিলের উপরোক্ত উদ্ধৃতি নকল করে লিখেছেন, ‘কুরআন বলে নি, হযরত যাকারিয়া আ. বোবা হয়ে গেছেন । এটি নিশ্চয়ই পরবর্তী সময়ের ব্যাখ্যা, যা রীতি অনুযায়ী গড়ে উঠেছে । পরিষ্কার বুঝে আসে যে, হযরত যাকারিয়াকে রোযা রাখা ও ইবাদতে নিমগ্ন হওয়ার নির্দেশ দেয়া হয়েছে । আর ইহুদি সমাজে র্লেযার অন্যতম অনুষঙ্গ ছিলো, চুপ থাকা ।' ** তাফসিরে ইবনে কাসির : ৩/১১২ ৯ তাফসিরে ইবনে কাসির : ৩/১১২ £* লূকা, অধ্যায় : ১০, আয়াত : ১৮-২০ কাসাসল করআন (৭ম) - 8 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।