বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৩৯ আর ইয়াহইয়া বিন যাকারিয়া ও মাসিহ আলাইহিমাস সালামের মাঝখানে অন্যকোনো নবীর আগমন ঘটেনি এবং তিনি ছিলেন হযরত ইয়াহইয়া আ.- এর সম্মানিত পিতা ।* হযরত যাকারিয়া আ.-এর পিতার নাম কী ছিলো? এ নিয়ে সিরাত গবেষকদের নানা অভিমত রয়েছে। এগুলোর মধ্য হতে কোনো অভিমতকেই চুড়ান্ত বলার সুযোগ নেই । হাফেয ইবনে হাজার রহ ফাতহুল বারিতে এবং ইবনে কাসির তার তাফসির ও ইতিহাসে ইবনে আসাকির রহ. থেকে সেই বক্তব্যগুলো উদ্ধৃত করেছেন । অর্থাৎ যাকারিয়া বিন উদন (দান) অথবা বিন শাবায়ি অথবা বিন লাদুন অথবা বিন বারখিয়া বিন মুসলিম বিন সদূক বিন জাশান বিন দাউদ বিন সুলাইমান বিন মুসলিম বিন সিদ্দিকাহ বিন বারখিয়া বিনি বালআতাহ বিন নাহুর বিন শালুম বিন বাহফাশাত বিন আইনামান বিন রাজআম বিন সুলাইমান বিন দাউদ আলাইহিমাস সালাম । তবে এতটুকু তথ্যের ওপর তারা সবাই একমত যে, তিনি হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিমাস সালামের বংশধর ছিলেন ।** যাকারিয়া আ.-এর পবিত্র জীবনের বিশদ বিবরণ জানা যায় না । এরপরও কুরআনুল কারিম, সিরাত ও ইতিহাসের নির্ভরযোগ্য বৰ্ণনাসমূহ থেকে যতটুকু জানা যায়, তা এমন : ইতোপূর্বে আমরা আলোচনা করেছি যে, বনি ইসরাইলে ‘কাহিন' ছিলো একটি সম্মানিত ধর্মীয় পদবি । যিনি এই পদে অধিষ্ঠিত হতেন তার দায়িত্ব হতো, তিনি উপসনাগৃহ তথা সখরায়ে বাইতুল মুকাদ্দাসের পবিত্র সংস্কারসমূহ পালন করাতেন । এর জন্য বিভিন্ন গোত্র থেকে ভিন্ন ‘কাহেন' নির্বাচিত হতেন এবং তারা নিজেদের পালা এলে এই খেদমত আঞ্জাম দিতেন । হযরত যাকারিয়া আ. ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত কাহিন। তিনি ছিলেন তাদের মহান নবী । পবিত্র কুরআন তাকে নবীদের তালিকায় গণনাও করে ইরশাদ করেছে * ফাতহুল বারি, খণ্ড: ২, পৃষ্ঠা : ৩৬৫ ** ফাতহুল বারি, খণ্ড : ৬, তারিখে ইবনে কাসির : ২/৪৭ *, তারিখে ইবনে কাসির : ২/৪৭ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।