কুরআনে হযরত যাকারিয়া আ.-এর আলোচনা পবিত্র কুরআনে সুরা আলে ইমরান, আনআম, মারইয়াম ও আম্িয়া, এই চারটি সুরায় হযরত যাকারিয়া আ.-এর আলোচনা এসেছে । ক্র, সুরার নাম আয়াত নং সংখ্যা ১. আলে ইমরান ৩৭-৪১ ৫ ২. আনআম ৮৫ ১ ৩. মারইয়াম ২-১১ ১০ 8. আম্য়া ৮৯-৯০ ২ ১৮ এই সুরাসমূহের মধ্যে সুরা আনআমে নবীগণের তালিকায় শুধু তার নাম উল্লেখ করা হয়েছে । অবশিষ্ট তিন সুরায় সংক্ষেপে তার সম্পর্কে আলোচনা এসেছে। ংশপরম্পরা পবিত্র কুরআনে যে যাকারিয়া আ.-এর কথা আলোচনা করা হয়েছে তিনি সেই যাকারিয়া নন, যার কথা তাওরাতসমষ্টিতে যাকারিয়ার পুস্তিকায় এসেছে । তাওরাতে যে যাকারিয়ার নাম এসেছে তিনি ছিলেন দারয়ুউস (দারা)-এর সমবয়সী । যাকারিয়া নবীর পুস্তিকায় এসেছে _ খোদাওয়ান্দের কালাম যাকারিয়া বিন বারখিয়া বিন আদুর হস্তগত হয় ।'** আর দারা বিন গোশতাসপ-এর সময়কাল হলো হযরত মাসিহ আ.-এর জন্মের পাচশো বছর পূর্বে । কেননা, তিনি কায়কোবাদ বিন কায়খসরুর পরলোকগমনের পর খ্রিস্টপূর্ব ৫২১ সনে সিংহাসনে আরোহণ করেন । পক্ষান্তরে কুরআ নুল কারিমে যে যাকারিয়া আ.-এর আলোচনা এসেছে তিনি হযরত মাসিহ আ.-এর জননী হযরত মারইয়াম আলাইহাস সালামের অভিভাবক ও হযরত মাসিহ আ.-এর সমকালীন ছিলেন । তার মাঝখানে ২* অধ্যায় : ১, আয়াত: ১ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।