বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ৩৫ ২। আল্লাহ তাআলা সুরা বাকারার উল্লিখিত ঘটনাকে হযরত ইবরাহিম আ.- এর একটি ঘটনার সঙ্গে যুক্ত করে পেশ করেছেন । যেখানে রয়েছে যে, তিনিও একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কীভাবে মৃতদেহে প্রাণ দান করেন তা আমাকে জানান । আল্লাহ তখন জিজ্ঞেস করেছিলেন, ইবরাহিম, তুমি কি বিষয়টি বিশ্বাস করো না? তখন ইবরাহিম আ. জবাবে বলেন, হে আমার খোদা, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে, আপনি মৃতকে জীবন দান করেন । কিন্তু আমি তা জানতে চেয়েছি মনের প্রশান্তি অর্জনের জন্য । আল্লাহ তাআলা সেই ঘটনাটিকে এই ঘটনার সঙ্গে মিলিয়ে এজন্য বয়ান করেছেন, যাতে এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে, আম্বিয়া আলাইহিমুস সালামের পক্ষ থেকে এ ধরনের প্রশ্ন এ কারণে উত্থাপিত হতো না যে, তারা বুঝি 'মৃতকে জীবনদান'-এর ব্যাপারে ংশয় বোধ করতেন এবং এখন তা দূর করতে চাচ্ছেন । বরং তাদের এ প্রশ্ব করার একটাই উদ্দেশ্য হতো । তা হলো, বিষয়টি সম্পর্কে তাদের যে ইলমুল ইয়াকিন [দৃঢ়জ্ঞান] রয়েছে, সেটিকে উন্নত করে আইনুল ইয়াকিন [দিব্যজ্ঞান] ও হককুল ইয়াকিন [প্রত্যক্ষ জ্ঞান]-এর স্তরে উন্নীত করা । অর্থাৎ তারা যেভাবে বিষয়টিকে হৃদয় থেকে বিশ্বাস করেন সেভাবে তারা চাচ্ছিলেন, দৃষ্টির মাধ্যমে প্রত্যক্ষ করতে । যাতে আল্লাহ সৃষ্টিজীবকে পথ দেখানোর যে দায়িত্‌ তাদের ওপর ন্যস্ত রয়েছে, সেটিকে যেনো তাঁরা সর্বোচ্চ পারঙ্গমতার সঙ্গে পালন করতে পারেন এবং বিশ্বাসের এমন কোনো উচ্চ থেকে উচ্চতর স্তর যেনো তাদের অর্জনের বাইরে থেকে না যায় । ৩ । দুনিয়া হলো কার্যক্ষেত্র । প্রতিদানের ক্ষেত্র হিসেবে দ্বিতীয় একটি জগৎ রয়েছে । যাকে ‘দারুল আখিরাত’ বলা হয়ে থাকে । তবে আল্লাহর চিরস্তন নীতি হলো, তার দৃষ্টিতে ‘জুলুম' ও ‘অহঙ্কার' এমনই বদআমল যে, তিনি জালিম ও অহঙ্কারীকে দুনিয়াতে লাঞ্ছনা, অপমান ও অসম্মানের তিক্ত স্বাদ আস্বাদন করিয়ে দেন । বিশেষকরে, ওই দুটি কর্ম যদি ব্যক্তিবিশেষের স্থলে যদি গোটা সম্প্রদায়ের স্বভাবে জায়গা করে নেয় এবং এটি তাদের চরিত্রের অংশ হয়ে যায় । ইরশাদ হয়েছে xs A LIE SE GT HE C2 SG None C6 বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণাম কীরূপ হয়েছে | [সুরা নামল : আয়াত ৭৯] www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।