বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উযায়ের সালাম ৪ ৩৪ করেছেন। তারই পাশ্ববতী একটি গ্রাম 'সায়েরাবাদ'-এ তার ইন্তিকাল হয়েছিলো ।*" অন্য এক স্থানে তিনি লিখেছেন, কিছু কিছু বাণীতে পাওয়া যায় যে, তার কবর দামেশকে অবস্থিত ।** শিক্ষা ও উপদেশ হযরত উযায়ের আ.-এর ঘটনাবলিকে নেহায়েত-ই গল্প মনে না করে যারা এতিহাসিক বাস্তবতা মনে করেন, নিঃসন্দেহে তারা সেখানে পাবেন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও নসিহতের খোরাক । নিম্নে তার কয়েকটি পেশ করা হলো- ১। একজন মানুষ উন্নতি করে সর্বোচ্চ শিখরে উন্নীত হতে পারে, সে আল্লাহর খুব কাছে চলে যেতে পারে, কিন্তু তার সর্বশেষ পরিচয় একটাই ‘আল্লাহর বান্দা' । সর্বোচ্চ শিখরে উন্নীত হওয়ার অর্থ এ নয় যে, সে আল্লাহর ছেলে হয়ে গেছে। কেননা, আল্লাহ তাআলার সত্তা একক, অদ্বিতীয় । পিতা-পুত্রের বন্ধন থেকে তিনি পবিত্র । তিনি এর অনেক উর্ধে । এখন যদি কোনো সম্মানিত ব্যক্তি থেকে এমন কোনো কাণ্ড ঘটে, যা পরিচয় দিয়ে চিৎকার বলে ওঠে, আরে, তিনি তো খোদার অবতার [মানবরূপী খোদা] বা তার বৎস । তারা ভেবে দেখে না যে, এ সকল ঘটনা খোদায়ি শক্তির মাধ্যমে 'নিদর্শন' স্বরূপ তার হাতে প্রকাশ পেয়েছে । এতে তার কোনো নিজস্ব হাত নেই । এর কারণে তিনি খোদা হতে পারেন না, বা তার ছেলেও হাতে পারেন না । বরং তিনি আল্লাহর একজন কাছের বান্দা মাত্র । আল্লাহ তার বিশেষ জরুরি নীতি প্রয়োগ করে তার সততার প্রমাণ হিসেবে, তার সমর্থনে প্রকাশ করেছেন । নয়তো আল্লাহর অন্যান্য বান্দা যেভাবে আল্লাহর সামনে অক্ষম, তিনিও এর ব্যতিক্রম নন । পবিত্র কুরআন বিভিন্ন স্থানে উল্লিখিত বিষয়টিকে স্পষ্টভাবে ব্যক্ত করেছে । উদ্দেশ্য একটাই । তা হলো, আমাদেরকে উল্লিখিত ভ্রান্ত বিশ্বাস থেকে কঠোরভাবে নিরাপদ রাখা । ২১ আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৫ ২২ আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।