৭ খণ্ড ৪ তত কাসাসুল কুং নবুয়ত লাভ এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার যে, যেসব রেওয়ায়েতে হযরত উযায়ের আ.-কে উল্লিখিত আয়াতসমূহের উদ্দিষ্ট অভিহিত করা হয়েছে, সেখানে এ কথাও বলা হয়েছে যে, হযরত উযায়ের আ. নবী ছিলেন না; তিনি একজন সৎ লোক ছিলেন । অথচ জমহুর উলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন। পবিত্র কুরআন যেভাবে তার কথা উল্লেখ করেছে, তাতে বুঝা যায় যে, তিনি ছিলেন আল্লাহর নবী । পথহারা ইহুদিরা তাকে এমন ভাবে আল্লাহর বৎস' বানিয়েছিলো যেভাবে খ্রিস্টানরা হযরত ঈসা আ.-কে বানিয়েছে । উপরস্তু তাওরাতও তাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে । এছাড়া যেসকল বুযুর্গ একদিকে সুরা বাকারার আলোচিত আয়াতসমূহের প্রতিপাদ্য হযরত উযায়ের আ.-কে বানিয়েছেন এবং অন্যদিকে তার নবী হওয়াকে অস্বীকার করেছেন, তাদের লক্ষ করা উচিত যে, বাকারার উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাকে সরাসরি সম্বোধন করেছেন ৷ তার সঙ্গে কথোপকথন করেছেন । যা তার নবী হওয়ার স্পষ্ট প্রমাণ । মোটকথা, হযরত উযায়ের আ.-এর নবী হওয়া সম্পর্কে দুটি অভিমত রয়েছে প্রবল অভিমত হলো, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী ছিলেন । বংশপরম্পরা হযরত উযায়ের আ.-এর পিতার নাম ও তাঁর বংশপরম্পরার কিছু নাম নিয়ে এঁতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় । তবে একথার ওপর সবাই একমত যে, তিনি হযরত হারুন বিন ইমরান আ.-এর বংশধর । ইবনে আসাকির তার পিতার নাম ‘জারওয়াহ' বলেছেন । কেউ বলেছেন, ‘সুওয়াইরিক' ৷ কেউ লিখেছেন, 'সারুখা' । আযরা পুত্তিকায় তার নাম ‘খলিকাহ’ লেখা রয়েছে । ইন্তিকাল ও কবর ওয়াহাব বিন মুনাব্বিহ, কা'বে আহবার ও আবদুল্লাহ বিন সালাম রা. থেকে ইবনে কাসির রহ. হযরত উযায়ের আ. সম্পর্কে যে দীর্ঘ বর্ণনা নকল করেছেন সেখানে রয়েছে যে, হযরত উযায়ের আ. বনি ইসরাইলের জন্য তাওরাতের নতুন সংস্করণ ইরাক অন্তর্গত ‘দিরে হিযকিল' নগরীতে সংকলন কাসাসুল কুরআন (৭ম) - ৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।