বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উযায়ের আলাইহিস সালাম *: ৩২ আহবার থেকে বর্ণিত রেওয়ায়েতসমূহ থেকে শুধু এতটুকু জানা যায় যে, ছিলেন । চল্লিশ’" বছর বয়সে বনি ইসরাইলের 'ফকিহ’ পদে সমাসীন হন । এরপর তাকে নবুয়ত প্রদান করা হয় । তিনি এবং নবী নজমিয়াহ আ. বনি ইসরাইলের হেদায়েত প্রদানের দায়িত্ব পালন করতেন । ইরদুশিরের শাসনামলে তিনি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ নিয়ে বনি ইসরাইলের বিভিন্ন লাগান ৷'” প্রসিদ্ধ বর্ণনা অনুসারে যেসকল বুযুর্গ সুরা বাকারার ঘটনাটি তার সঙ্গে সংশ্লিষ্ট মর্মে অভিমত পেশ করেছেন, তারা এ প্রসঙ্গে কিছু অতিরিক্ত বিবরণ হযরত আবদুল্লাহ বিন সালাম ও কা'ব আহবার প্রমুখ থেকে নকল করেছেন । ইবনে কাসির রহ. তার ইতিহাসগ্রন্থে সেগুলো উল্লেখ করেছেন। মুফাসসিরদের মধ্য হতে কেউ কেউ আলোচিত আয়াতের তাফসিরের অধীন সেগুলোকে নকল করেছেন । হযরত সুলাইমান আ.-এর ঘটনাবলির অধীনে একটি সহিহ রেওয়ায়েত নকল করা হয় যে, একবার জনৈক নবীকে একটি পিপীলিকা দংশন করে । তিনি রাগাস্বিত হয়ে পিপীলিকার গর্তে আগুন ঢেলে সমস্ত পিপীলিকা পুড়িয়ে মেরে ফেলেন । তখন মহান আল্লাহ ওহির মাধ্যমে তাকে কড়া ভাষায় বলেছিলেন, তুমি একটি পিপীলিকার অপরাধে সমস্ত পিপীলিকাকে ভ্রালিয়ে দেওয়া কীভাবে জায়েয মনে করলে? উল্লিখিত ঘটনা সম্পর্কে ইবনে কাসির ইসহাক বিন বশিরের সনদে নকল করেছেন যে, মুজাহিদ, ইবনে আব্বাস ও হাসান বসরি প্রমুখের অভিমত হলো, তিনি ছিলেন হযরত উযায়ের আ. ৷** উযায়ের আ. সম্পর্কে আরো কিছু ঘটনা বর্ণিত রয়েছে। রেওয়ায়েত ও দিরায়াত [বর্ণনামান ও ভাষ্যের মান] উভয় বিচারেই সেগুলো প্রত্যাখ্যাত, বানোয়াট ও গালগল্প । তাইতো ইবনে কাসির প্রমুখ সেগুলো নকল করে প্রত্যাখ্যান করে দিয়েছেন ।*” *' আল বিদায়া ওয়ান নিহায়া ২/৪২ ** আযরা পুস্তিকা * আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে তাবারি ** আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৭ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।