বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ বণ্ড ৪ ৩১ বিশ্বাসের পেছনে এ দলিল দিয়েছে যে, মুসা আ. যখন আমাদেরকে তাওরাত এনে দেন তখন সেটি একটি কাষ্ঠফলকে লেখা ছিলো । কিন্তু উযায়ের আ. কোনো ধরনের কাষ্ঠফলক বা তক্তা বা লিখিত কাগজ ছাড়াই নকল করে দিয়েছেন । তিনি আল্লাহর বৎস ছিলেন; বলেই এটি করতে পেরেছেন ।'* নাউযুবিল্লাহ । মহান আল্লাহ এর থেকে পবিত্র । এটি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় । একটি সংশয়ের উত্তর ইহুদিরা হযরত উযায়েরকে আল্লাহর বৎস দাবি করে, পবিত্র কুরআনের উল্লিখিত ঘোষণার ওপর বর্তমান সময়ের কতিপয় ইহুদি আলেম আপত্তি পেশ করে। তারা বলে, আমরা তো উযায়েরকে আল্লাহর বৎস মানি না । কাজেই কুরআনের এই ঘোষণা ভুল । আসল কথা হলো, সত্যকে গোপন করা ও মিথ্যার চাদরে নিজেকে আবৃত করে উপস্থাপন করা ইহুদিদের চিরকালীন অভ্যাস । বর্তমানের ইহুদি পণ্ডিতরাও এর ব্যত্যয় ঘটায় নি। তাদের উল্লিখিত আপত্তিও সেই সত্যকে গোপন করার ভিত্তিমূলের ওপর প্রতিষ্ঠিত । যেসব লোক পৃথিবীর প্রচলিত ধর্মসমূহের ওপর গবেষণা করেছেন, যারা বিভিন্ন ইসলামি দেশ ভ্রমণ করেছেন এবং যাদের পড়াশুনা রয়েছে; তাদের প্রত্যেকেই জানেন যে, আজও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে আল্লাহর ছেলে বিশ্বাস করে থাকে । তারা রোমান ক্যাথলিক খ্রিস্টানদের মতো তার মূর্তি বানিয়ে তাকে ঈশ্বরের মতো পূজা দিয়ে থাকে । হযরত উযায়ের আলাইহিস সালাম-এর জীবনী সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলিতে হযরত উযায়ের আ.-এর পবিত্র জীবনী সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যায় না । এমনকি তাওরাতসমষ্টির আযরা পুস্তিকায়ও খোদ তার জীবনীর ওপর বিশদাকারে আলোকপাত করা হয় নি। পুস্তিকাটির সিংহভাগ আলোচনা বাবেলের বন্দিদশা ও তৎসংশ্রিষ্ট বিবরণ সম্বলিত । অবশ্য তাওরাত, ওয়াহাব ইবনে মুনাব্বিহ ও কা'ব ৬ প্রাগুক্ত : ২/৪৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।