হযরত উযায়ের আলাইহিস সালাম ৫ ৩০ নিরাশ হয়ে আছে যে, ওই ধ্বংসযজ্ঞের পর আমরা কখনো জেরুজালেমে দ্বিতীয়বার আবাদ হতে পারবো না । আমি তোমার মাধ্যমে ওদেরকে খবরদার করতে চাইছি যে, আল্লাহর ফয়সালা হলো, অবশ্যই তা ঘটবে ।** আল্লাহর পুত্র বিশ্বাস করা ইতোপূর্বে আমরা আলোচনা করেছি যে, যখন বুখতেনাস্সার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ফেলে এবং বনি ইসরাইলের পুরুষ, মহিলা ও শিশুদেরকে ভেড়ার পালের মতো হাকিয়ে নিয়ে চলে যায়, তখন সে তাওরাতের সবগুলো অনুলিপিকেও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলো । এ সময় বনি ইসরাইলিদের কাছে যেভাবে তাওরাতের কোনো অনুলিপি ছিলো না, তেমনি আদ্যোপান্ত তাওরাত মুখস্থকারী কোনো হাফেযও ছিলো না । যার কারণে তারা যখন বাবেলে বন্দি ছিলো, তখন তারা তাওরাত থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিলো । দীর্ঘদিন পর যখন তারা বন্দিদশা থেকে মুক্তি পায় এবং বাইতুল মুকাদ্দাসে এসে দ্বিতীয়বার থিতু হয় তখন তাদেরকে এ চিন্তা পেয়ে বসে যে, এখন তাওরাত কীভাবে পাওয়া যাবে? তখন হযরত উযায়ের আ. সকল ইসরাইলিকে একত্র করে তাদের সামনে আদ্যোপান্ত তাওরাত পাঠ করেন এবং লিখিয়ে দেন । কিছু ইসরাইলি বর্ণনায় পাওয়া যায়, যেসময় তিনি ইসরাইলিদের একত্র করেন তখন সবার উপস্থিতিতে আকাশ থেকে দুটি উজ্ব্বল নক্ষত্র নেমে আসে এবং হযরত উযায়ের আ.-এর বুকের ভেতর প্রবিষ্ট হয়। তখন হযরত উযায়ের বনি ইসরাইলকে নতুন করে আদ্যোপান্ত তাওরাত সংকলন করে প্রদান করেন। যখন তিনি এই অতি গুরুত্বপূর্ণ কাজ শেষ করেন তখন ইসরাইলিরা প্রচণ্ড উল্লাস প্রকাশ করেছিলো । তাদের মনে তখন হযরত উযায়ের আ.-এর সম্মান ও মর্যাদা পূর্বাপেক্ষা কয়েক গুণ বেড়ে যায় ৷* তাদের সেই ভালোবাসা ধীরে ধীরে এতটাই গোমরাহির আকার ধারণ করে যে, খ্রিস্টানরা যেভাবে হযরত ঈসা আ.-কে আল্লাহর ছেলে স্বীকার করে থাকে, অনুরূপ তারাও হযরত উযায়ের আ.-কে আল্লাহর ছেলে দাবি করতে শুরু করে । বনি ইসরাইলের একটি গোষ্ঠী তাদের সেই * হিযকিল, অধ্যায় : ৩৭, আয়াত : ১-১৪ ** আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।