কাসাসুল কুরআন ৭ বণ্ড ৪ ২৯ উদ্দেশ্যে যে, তোমাকে আমি পৃথিবীর মানুষদের কাছে আমার কুদরতে কামেলার একটি '‘নিদর্শন' বানাতে চাই । /_॥ ঠা ৯; উল্লিখিত আলাপনের পর সেই সম্মানিত ব্যক্তিকে দেখিয়ে দেন যে, কীভাবে হাডিডগুলো পরস্পরে সংযুক্ত হলো, কী করে তার ওপর গোশতের প্রলেপ পড়লো, কীভাবে তা চামড়ার আবরণে ঢাকা পড়লো । এরপর গাধাটি জীবিত হয়ে দাড়িয়ে গেলো । 0 BCLS Lf ps GL 5s এগুলো দেখে স্বচক্ষে পর্যবেক্ষণ করার পর যখন সেই মহান সম্মানিত ব্যক্তি ইলমুল ইয়াকিন [দৃঢ়বিশ্বাসমূলক জ্ঞান] থেকে আইনুল ইয়াকিন [দিব্যজ্ঞান]- এ উন্নীত হলেন, তখন তিনি অকপটে স্বীকার করলেন, নিঃসন্দেহে মহান আল্লাহর কুদরতে কামেলার জন্য এসব জীবনোপকরণ ও কার্যকারণের প্রয়োজন নেই । তিনি যেভাবে ইচ্ছে কোনো বিঘ্ন ছাড়াই করে ফেলার সক্ষমতা রাখেন । তার কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারে না । ইরশাদ হয়েছে _ 5 nA BF MN HEIGL HIT ‘যখন তা তার নিকট স্পষ্ট হলো তখন সে বলে উঠলো, আমি জানি যে, আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান ' এই পরিষ্কার ও স্বচ্ছ অর্থবিশিষ্ট আয়াতসমূহের ওপর দ্বিতীয়বার লক্ষ্য করুন আর ভাবুন, পবিত্র কুরআন উল্লিখিত ঘটনাকে একটি বাস্তব ঘটনার আকার দিয়ে বর্ণনা করেছে না-কি রূপক অর্থে একটি ‘কাশফ’' আকারে পেশ করেছে? তাহলে বলুন, হযরত হিযকিল আ.-এর কাশফ আর উল্লিখিত আয়াতসমূহে উল্লিখিত ঘটনার মাঝখানে সাযুজ্য থাকার কারণে দুটিকে এক ও অভিন্ন বলা কীকরে সহিহ হতে পারে? না, কখনই তা সহিহ হতে পারে না । নিঃসন্দেহে মাওলানা আযাদের উল্লিখিত ব্যাখ্যা বাতিল । তবে এ কথা বলা সহিহ হতে পারে যে, যদি হযরত ইয়ারমিয়াহ আ.-এর জীবনে উল্লিখিত ঘটনা ঘটে থাকে তাহলে তার কাছাকাছি একটি ঘটনা হযরত হিযকিল আ.-এরও কাশফ হতে পারে । যেটি তাওরাতের হিযকিল নবীর পুস্তিকায় উল্লেখ করা হয়েছে। যে কাশফে তিনি বনি ইসরাইলের শুকিয়ে যাওয়া হাডিডকে দ্বিতীয়বার জীবিত হতে দেখেছিলেন । মহান আল্লাহ তখন তাকে জানান, এর দ্বারা উদ্দেশ্য হলো, বনি ইসরাইলিরা এখন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।