হযরত উযায়ের আলাইহিস সালাম ৪: ২৬ সর্বযুগেই এটি নবীদের পদভারে মুখরিত ছিলো । এটিকে আমি দ্বিতীয়বার আবাদ করবো । হযরত ইয়ারমিয়াহ আ. যখন আল্লাহর নির্দেশে সেখানে পৌঁছেন এবং দৃষ্টির সম্মুখে সেখানকার ধ্বংসস্তুূপের প্রাণহীন চিত্র ভেসে ওঠে তখন প্রচণ্ড আফসোস, বিস্ময়, আশ্চর্য ও ভাবনা সহকারে তার মনের ভেতর অথবা মুখের ওপর এ কথা চলে আসে যে, এখন এমন কী জীবনস্পন্দন সৃষ্টি হবে, যার মাধ্যমে মহান আল্লাহ এই মৃত জনবসতিকে দ্বিতীয়বার জীবন দান করবেন? তখন সেই ঘটনাগুলো একে একে ঘটতে থাকে, যার বিবরণ কুরআনে এসেছে । এখানে এ কথা বলা নিশ্চয়ই অত্যুক্তি হবে না যে, উল্লিখিত ঘটনায় মহান আল্লাহর প্রজ্ঞা ও কর্মনিপুণতা কাজ করেছে । তা হলো, যেহেতু মহান আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে, সহসা জেরুজালেম আবাদ হবে না । সেখানে জীবনের চাঞ্চল্য ফিরে আসতে প্রচুর সময় লাগবে । এখন যদি হযরত ইয়ারমিয়াহ আ. তার স্বজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে এই বিরানভূমিতে নিঃসঙ্গ পড়ে থাকেন, তাহলে তা হবে তার জন্য অসহনীয় কষ্ট । যে কারণে মহান আল্লাহর রহমত তার সেই কোলে ঘুম পাড়িয়ে দেয় । এরপর তাকে ঠিক তখন জাগিয়ে দেয়, যখন জেরুজালেম পূর্বের মতো প্রাণচাঞ্চল্যে উচ্ছল কর্মমুখর জীবন ফিরে পায় । হযরত ইয়ারমিয়াহ আ. সম্ভবত দেড়শো বছর হায়াত পেয়েছিলেন । তাতে ঘটনাবহুল অনেক সময়ও রয়েছে । সেই যুগের স্বাভাবিক বয়সের বিচারে এই দীৰ্ঘ জীবন আশ্চর্যের কিছু নয় । উল্লিখিত অভিমতের সমর্থন পাওয়া যায় হযরত য়াসইয়াহ আ.-এর একটি ভবিষ্যদ্বাণী থেকে, যা তিনি দেড়শো বছর পূর্বে বনি ইসরাইলিদের মুক্তিদাতা সাইরাস সম্পর্কে ব্যক্ত করেছিলেন” কারণ হলো, য়াসইয়াহ নবীর ইন্তিকালের অব্যবহিত পরে হযরত ইয়ারমিয়াহ নবী আবির্ভূত হন । কাজেই বনি ইসরাইলিদের মুক্তির মধ্যবতী সময়ের ব্যাপারটি তার সঙ্গেই ঘটার সম্ভাবনা রাখে । এর বিপরীতে হযরত উযায়ের আ.-এর পবিত্র জীবন সম্পর্কে যে বিবরণ তাওরাতসহ অন্যান্য ইসরাইলি বর্ণনায় পাওয়া যায় সেগুলো থেকে জানা যায় যে, বাবেলের বন্দিত্বের সময় তিনি ছোট ছিলেন । এ সময় তিনি ইসরাইলিদের সঙ্গে বাবেলেই থেকেছেন । চল্লিশ বছর বয়সে *» অধ্যায়: ৪, আয়াত: ২৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।