বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ২৫ লাঞ্চনা ও অপদস্থতার সঙ্গে বনি ইসরাইলি বাবেল নগরীতে ৭০ বছর দাসত্ব করবে । এরপর তারা পুনরায় নিজের মাতৃভূমিতে এসে বাস করবে !" বুখতেনাস্সার মৃত্যুমুখে পতিত হওয়ার অনেক দিন পর যখন আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৩৯ সনে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট [কায়খসরু/খোরাস] বাবেলের রাজা বেলশাযার-কে পরাজিত করে পারস্যকে তার বর্ণনাতীত অত্যাচার থেকে মুক্তি দান করেন । সেসময় তিনি ইসরাইলিদেরকেও আযাদ করে দেন । তাদেরকে নতুন করে জেরুজালেম ও উপসনাগৃহ নির্মাণ করার অনুমতি প্রদান করেন । সাইরাস বাবেল জয় করার পর প্রায় দশ বছর জীবিত থাকেন । এ সময় বনি ইসরাইলিরা আযাদ হয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে । নির্মাণ কাজ তারা শেষ করতে পারে নি । এসময় কতিপয় কর্মকর্তা তাদের ওপর এমন নিপীড়ন করে যে, যার কারণে দুই বার ইসরাইলিদেরকে তার নির্মাণকাজ কিছু দিনের জন্য স্থগিত রাখতে হয়েছিলো । সাইরাসের পর দারা, দারার পর ইরদুশিরের যুগে তারা সেই নির্মাণকাজ পূর্ণ করতে সমর্থ হয়।'* ফলে জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস তার হারানো সৌন্দর্য পূর্বের চেয়ে কয়েক গুণ বর্ধিত আকারে ফিরে পায় । উল্লিখিত আলোচনার সারাংশ হলো, বুখতেনাস্্‌সার কর্তৃক জেরুজালেম ধ্বংস করা এবং সাইরাস থেকে শুরু করে ইরদুশিরের যুগ পর্যন্ত দ্বিতীয়বার সেটির পূর্ণর্ূপে আবাদ হওয়ার মাঝখানে যে দীর্ঘ মেয়াদ অতিক্রান্ত হয়েছে এটাই সেই বিরতি যাতে ইয়ারমিয়াহ আ.-এর সঙ্গে সেই ঘটনা ঘটেছিলো । যার বিবরণ সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে । আলামত ও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যখন ইয়ারমিয়াহ আ. বুখতেনাস্সারের সঙ্গে বাবেল যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের ধ্বংসযজ্ঞ দেখে ঘাবড়ে গিয়ে দূরবর্তী জঙ্গলের নির্জন জীবন বরণ করেছিলেন তখন মহান আল্লাহ তাকে ওহির মাধ্যমে নির্দেশ করলেন, আপনি সেই ধ্বংসত্তূপে ফিরে গিয়ে বাস করতে শুরু করুন । আজ যদিও সেটি বনি ইসরাইলিদের অপকর্মের কারণে ধ্বংসত্তূপে পরিণত হয়েছে; কিন্ত * ইয়ারমিয়াহ পুস্তিকা, অধ্যায় : ৯, আয়াত : ১০ ** আযরা, অধ্যায় : ৭, আয়াত : ১১ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।