বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উযায়ের আলাইহিস সালাম ৪ ২৪ বাবেলের রাজার হাতে ধ্বংস হবে । সে তোমাদের গলায় বেড়ি পড়িয়ে তোমাদেরকে বাবেলে নিয়ে যাবে । সে জেরুজালেমকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে ৷" তখন আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর মধ্যবতী সময় চলছে । বাবেলে বনু কাদানযার (বুখতেনাস্সার) আত্মপ্রকাশ করেছে। সে তার প্রবল রাজপ্রতাপ ও শক্তি ব্যবহার করে ইতোমধ্যে আশপাশের সবগুলো রাজত্বকে ধূলিসাৎ করে ফেলেছিলো । এর অল্প কয়েক দিনের মধ্যে সে ফিলিস্তিনের ওপর উপরযুঁপরি তিনবার আক্রমণ করে বনি ইসরাইলকে পরাজিত করে জেরুজালেম ও ফিলিত্তিনের সমস্ত এলাকা ধ্বংসত্বূপে পরিণত করে ফেলে । সমস্ত বনি ইসরাইলিকে বন্দি করে পশুপালের মতো হাঁকিয়ে বাবেলে নিয়ে যায় । তাওরাতের সবগুলো কপিকে ধ্বংস করে ফেলে । এ সময় বনি ইসরাইলির কাছে একটি কপিও অবশিষ্ট ছিলো না । যখন বুখতেনাস্সার ইসরাইলিদেরকে গোলাম বানাচ্ছিলো তখন জনৈক ব্যক্তি তাকে বললো, এদের কারাগারে ইয়ারমিয়াহ নামের জনৈক বন্দি রয়েছে। সে আপনার আক্রমণের পূর্বে এসব কিছু ঘটবে বলে বনি ইসরাইলকে অনেক আগেই ভীতি প্রদর্শন করেছিলো । কিন্তু তার জাতি তার কথায় কান না দিয়ে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে । বুখতেনাস্সার এ কথা শোনার পর হযরত ইয়ারমিয়াহ আ.-কে কারাগার থেকে বের করে নিয়ে এলো এবং তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললো । সে তখন তার জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ আলাপন শুনে অনুরোধ করলো, আপনি আমাদের সঙ্গে বাবেল চলুন, আমরা সেখানে আপনাকে শ্রদ্ধার সঙ্গে রাখবো । হযরত ইয়ারমিয়াহ বললেন, আমার স্বজাতি যখন এতটা অপমানের সঙ্গে বাবেল যাচ্ছে, তাদের বিপরীতে আমি এই শ্রদ্ধার জীবন গ্রহণ করতে পারি না । আমাকে আমার বর্তমান অবস্থার ওপর ছেড়ে দিন ৷” তখন তিনি জেরুজালেম থেকে অনেক দূরের একটি নির্জন জঙ্গলের একাকিত্বের জীবন বরণ . করে নেন। ইসরাইলিদের কাছে এই ভবিষ্যদ্বাণী লিখিত আকারে প্রেরণ করেন যে, এই * ইয়ারমিয়াহ নবির পুস্তিকা ৮» আল বিদায়াহ ওয়ান নিহায়াহ : ৩৮-৩৯: তারিখে ইবনে খলদুন, ইনসাইক্লোপিডিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।