কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ২৩ ওয়াহাব ইবনে মুনাবিবিহ, আবদুল্লাহ ইবনে উবায়দ এবং এক বর্ণনা অনুসারে হযরত আবদুল্লাহ ইবনে সালাম রা.-এর অভিমত হলো, তিনি হলেন হযরত আরমিয়াহ আ. । ইবনে জারির রহ. এ অভিমতটিকেই প্রাধান্য দিয়েছেন। আমাদের মতেও এটিই প্রণিধান পাবে ॥* ইতিহাস কী বলে? কারণ হলো, যখন পবিত্র কুরআন সেই ব্যক্তির নাম উল্লেখ করেনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ সম্পর্কে কোনো সহিহ হাদিসও বর্ণিত নেই, সাহাবায়ে কেরাম ও তাবেঈন থেকে যেসব বাণী বর্ণিত রয়েছে, সেগুলোর উৎসও হলো ওই সকল রেওয়ায়েত, যা ওয়াহাব বিন মুনাবিবহ, কা'ব আহবার ও হযরত আবদুল্লাহ বিন সালাম রা. প্রমুখ থেকে প্রাপ্ত; যেগুলো তারা নকল করেছেন ইসরাইলি সাহিত্য থেকে তখন উল্লিখিত ঘটনা সম্পর্কিত ব্যক্তিকে খুঁজে বের করার একটাই পথ বাকি থেকে যায়। তা হলো, আমাদেরকে তাওরাতসহ অন্যান্য এতিহাসিক উৎসের আলোকে এর সমাধান বের করতে হবে । উল্লিখিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে যখন আমরা তাওরাতের সবগুলো সহিফা ও এঁতিহাসিক বিবরণসমূহের ওপর গভীরভাবে পর্যবেক্ষণ করি, তখন নিম্নের বৃত্তান্ত আমাদের সামনে এসে পড়ে :* বনি ইসরাইলের অবাধ্যতা ও অনৈতিকতা যখন সীমা ছাড়িয়ে যায়, অত্যাচার ও পাপাচারের হাট জমে ওঠে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সময়ের নবী হযরত ইয়ারমিয়াহ আ.-এর ওপর ওহি আসে যে, আপনি বনি ইসরাইলে ঘোষণা করে দিন, তোমরা তোমাদের এই বদকাজ ছেড়ে দাও, নয়তো বিগত জাতিসমূহের মতো তোমাদেরকেও ধ্বংস করা হবে ! হযরত ইয়ারমিয়াহ আ. যখন আল্লাহর ওই বার্তা বনি ইসরাইলের কাছে পেশ করেন, তখন তারা এতে কর্ণপাতই করলো না । তাদের পাপাচারের মাত্রা যেনো পূর্বপেক্ষা আরো বৃদ্ধি পেলো । তারা আল্লাহর এই মহান নবীর সঙ্গে কৌতুক শুরু করে দিলো এবং এক পর্যায়ে তাকে কারাগারে বন্দি করলো । এমতবস্থায়ও হযরত ইয়ারমিয়াহ আ. তাদের জানালেন, তোমরা ** তাফসিরে ইবনে কাসির : ১/৩১ ও তারিখে ইবনে কাসির : ২/৪৪ - তারিখে ইবনে কাসির : ২/৪২-৪৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।