বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ 95
📝 Text 📖 PDF

হযরত উযায়ের আলাইহিস সালাম * ২২ কীরূপে আল্লাহ একে জীবিত করবেন? তৎপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন । পরে তাকে পুনজীবিত করলেন । আল্লাহ বললেন, তুমি কত কাল অবস্থান করলে? সে বললো, এক দিন অথবা এক দিনেরও কিছু কম অবস্থান করেছি । তিনি বললেন, না, বরং তুমি একশো বছর অবস্থান করেছো । তোমার খাদ্রসামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ করো, তা অবিকৃত রয়েছে। আর তোমার গর্দভটির প্রতি লক্ষ করো, কারণ তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করবো । আর অস্থিগুলির প্রতি লক্ষ করো, কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দিই । যখন তা তার নিকট স্পষ্ট হলো তখন সে বলে উঠলো, আমি জানি যে, আল্লাহ নিশ্চয়ই সৰ্ববিষয়ে সর্বশক্তিমান ৷' [সুরা বাকারা : আয়াত ২৫৯] উল্লিখিত আয়াতসমূহের তাফসিরকালে একটি প্রশ্ন সৃষ্টি হয় । ওই লোকটি কে যার সঙ্গে ঘটনাটি ঘটেছিলো? তার সবচেয়ে প্রসিদ্ধ উত্তর হলো, তিনি হলেন, হযরত উযায়ের আ. । আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন, তুমি জেরুজালেম যাও । আমি স্থানটি দ্বিতীয়বার আবাদ করবো । তিনি সেখানে পৌঁছে দেখতে পেলেন, ধ্বংসস্তূপে পরিণত একটি নগরী মৃত পড়ে আছে । তখন মানবিক অনুভূতির প্রেক্ষিতে তিনি বলে ওঠলেন, এই মৃত বসতি দ্বিতীয়বার কীকরে জীবন পাবে? তিনি মনের ভেতর সংশয় নিয়ে এই মস্তব্য করেন নি, বরং চরম বিস্মিত ও হয়রান হয়ে প্রাণের এমন উপকরণ খুঁজছিলেন যার মাধ্যমে আল্লাহ তাআলা তার অঙ্গীকার পূরণ করবেন । কিন্তু নিজ নির্বাচিত ও সুচয়িত বান্দা ও নবীর এমন কথা মহান আল্লাহর মনঃপূত হয় নি । কেননা, আল্লাহ যখন দ্বিতীয়বার নগরীটিকে আবাদ করার ওয়াদা করেছেন; এতটুকু সংবাদই তার পক্ষে যথেষ্ট মনে করার দরকার ছিলো । যার প্রেক্ষিতে তার সঙ্গে সেই ঘটনা ঘটে যার বিবরণ পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছে । এরপর যখন শত বছরের মৃত জীবন কাটিয়ে তিনি পুনজীবন লাভ করেন, ততক্ষণে জেরুজালেম (বাইতুল মুকাদ্দাস) প্রাণচঞ্চল হয়ে উঠেছে । সালাম রা., কাতাদাহ, সুলাইমান, হাসান রহ. প্রমুখের অভিমত হলো, উল্লিখিত ঘটনা হযরত উযায়ের আ.-এর সঙ্গেই ঘটেছে ॥* £ তাফসিরে ইবনে কাসির : ১/৩১ ও তারিখে ইবনে কাসির : ২/৪৩ www.eelm.weebly.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.