বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৪ ২১ একদিন বা তারও কম সময় । আল্লাহ বললেন, এমন নয় । বরং তুমি এ অবস্থায় একশো বছর কাটিয়ে দিয়েছো । এতে যদি তুমি বিস্মিত বোধ করো, তাহলে তার প্রমাণ দেখো । তোমার একদিকে তোমার ফেলে রাখা খাদ্যসামগ্রী রয়েছে। সেগুলোর প্রতি লক্ষ্য করো, সেখানে বিন্দুমাত্র পরিবর্তন আসে নি । তোমার অন্যদিকে তোমার গাধার প্রতি লক্ষ্য করো, তার দেহ পচে-গলে কেবল কিছু হাড়-গোড়ের কাঠামো বাকি আছে । এর থেকে তুমি আমার কুদরতের আন্দায করে নিতে পারো । যে জিনিসটি আমি পরিবর্তন তাকে স্পর্শ করতে পারে নি। অবিকল ও অক্ষুণ্ণ থাকতে পেরেছে । আর যে জিনিসের ক্ষেত্রে আমি ইচ্ছে করেছি, তা পচে গলে যাক, তা-ই হয়েছে। আর তোমার চোখের সামনে তোমাকে দ্বিতীয়বার জীবন দান করেছি । এতো কিছু করার কারণ হলো, আমি তোমাকে ও তোমার এ ঘটনাকে লোকদের জন্য ‘নিদর্শন’ বানাতে চাই । যাতে তুমি বিশ্বাসের সঙ্গে প্রত্যক্ষ করো যে, আল্লাহ তাআলা এভাবেই মৃতকে জীবন দান করেন এবং ংস হওয়া বস্তুকে দ্বিতীয়বার আবাদ করেন । আল্লাহর মহান সেই বান্দা ওই কুদরতি নিশান দেখার পর যখন সামনের নগরীর দিকে লক্ষ্য করেন, তখন সেটিকে পূর্বাপেক্ষা অধিক জনবহুল ও জনাকীর্ণ দেখতে পান । সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে নিজের দাসত্ব প্রকাশ করে স্বীকার করেন যে, নিঃসন্দেহের তোমার কুদরতে কামেলার পক্ষে এগুলো অত্যন্ত সহজ কাজ । bY Fu EB aan PUOO ee Lb : 2 ds LL 5 Bs Del JLEG AE LB SA SE NE eA IEAC SEL If oh dts WT Eas 0d AL IHG SEIOGY ‘অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখো নি, যে এমন এক নগরে উপনীত হয়েছিলো যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো । সে বললো, মৃত্যুর পর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।