হযরত যুলকিফল আলাইহিস সালাম ৪ ১৪ এই পরিষ্কার ও স্বচ্ছ আকিদার পর যদি আমাদের সামনে কোনো দেশ ও কোনো অঞ্চলের নবী-রাসুলদের ঘটনা নাও আসে, তাহলে তার কারণ যাই হোক না কেনো, উল্লিখিত সংক্ষিপ্ত তথ্যই তাদের ওপর আমাদের ঈমান আনার জন্য যথেষ্ট । আমাদের মূল লক্ষ্য অর্থাৎ হেদায়েতের জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, নেক কাজ করার জন্য তাদের পূর্ণ বিবরণ জানাটা আবশ্যক নয় । বিশেষ করে, যখন মহান আল্লাহ আমাদের সামনে এই সত্য স্পষ্ট করে দিয়েছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘বতামুন নাবিয়্যিন’ তথা সর্বশেষ নবী । আমরা সকল সত্য ধর্মের বিশুদ্ধ ও প্রকৃত শিক্ষাকে স্বীকার করি । সেই শিক্ষা উন্নতি করে ইসলাম নামক পূর্ণতার স্তরে আরোহণ করেছে । কুরআনের ভাষায় CASES AT Ent 55 FS HCE < ls ss BU 25 ‘আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম ।' [সুরা মায়েদা : আয়াত ৩] মোটকথা, আমরা স্বীকার করি, ভারতবর্ষেও আল্লাহর সত্য নবী ও মহান পয়গম্বর প্রেরিত হয়েছেন। এমনকি সিরাতের বর্ণনার ভাষ্য অনুযায়ী আদিপিতা হযরত আদম আ. ভুস্বগীয় এই ভারতের কোনো এক প্রান্তে অবতরণ করেছিলেন । কিন্তু যতক্ষণ কুরআন ও হাদিসের সুস্পষ্ট ঘোষণা অথবা ইতিহাসের কোনো বিশুদ্ধ দলিল-উপাত্তের আলোকে এ কথা প্রমাণিত না হবে যে, যুলকিফল হলো গৌতমবুদ্ধের উপাধি, ততক্ষণ নিরেট ধারণা ও অনুমানের ভিত্তিতে সেটাকে আমরা স্বীকার করতে পারি না। কেননা, একজন নবীকে নবী বলে স্বীকার না করা যেভাবে কুফরি একজন অ-নবীকে নবী বলে স্বীকার করাও অনুরূপ কুফরি । একটি ভুল সংশোধন ইমাম আহমদ বিন হাম্বল রহ. তার মুসনাদে হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে একটি রেওয়ায়েত নকল করেছেন । তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ইরশাদ করেছেন, বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিলো । লোকটি ছিলো চরম ফাসেক ও পাপাচারী । এক বার তার কাছে একজন সুন্দরী মহিলা এলো । কিফল তাকে ষাট স্বর্ণমুদ্রা দিয়ে যিনা করতে রাজি করিয়ে ফেললো । কিন্তু লোকটি সেই সুন্দরী নারীর সঙ্গে পাপকাজ করতে উদ্যত হতেই নারীর গোটা দেহে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।