বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড $১৩ তাহলে ‘ইতোপূর্বে কোনো ব্যক্তি কেনো এ কথা বলে নি, কাজেই তা মানবো না’; এ কথা বলে আমরা সেই ইতিহাসের আলোকে প্রমাণিত কথা প্রত্যাখ্যান করবো না । নিঃসন্দেহে আমরা এ বাস্তবতাকে স্বীকার করি যে, এতিহাসিক তথ্য-উপাত্ত অনুসন্ধানের দুয়ার বন্ধ হয়ে যায় নি। প্রত্যেহ নিত্যনতুন তথ্য উদ্ঘাটিত হয়ে সম্মুখে আসছে । নতুন নতুন অনেক তথ্য- উপাত্ত আবিষ্কৃত হচ্ছে । বরং এর মাধ্যমে পবিত্র কুরআন ও হাদিসে রাসুলে যেসব ঘটনার বর্ণনা এসেছে, নতুন আবিস্কারের মাধ্যমে আজ তার সত্যতা প্রমাণিত হচেছ । অথচ এতদিন নাস্তিকরা এই অজুহাতে সেগুলো অস্বীকার করে যাচ্ছিলো যে, 'প্রাচীন ইতিহাস ও এঁতিহাসিক দর্শনে সেগুলোর উজ্জ্খ নেই’ ৷ কাজেই পবিত্র কুরআনে আলোচিত কোনো ব্যক্তিত্ব সম্পর্কে যদি আধুনিক আবিস্কারের মাধ্যমে অতিরিক্ত কোনো তথ্য উদ্ঘাটিত হয় তাহলে আমরা তা কিছুতেই অস্বীকার করবো না । বরঃং প্রতিপক্ষের বিরুদ্ধে এটিকে সংযোজিত দলিল হিসেবে পেশ করবো । কিন্তু উল্লিখিত বাস্তবতাকে স্বীকার করার অর্থ এ নয় যে, কোনো ব্যক্তি দাড়িয়ে নিজের কল্পিত ধারণা ও অনুমানের ভিত্তিতে কোনো এতিহাসিক ঘটনা সম্পর্কে বিনা প্রমাণে একটি দাবি করে বসবে, আর আমাদেরকে তা মেনে নিতে হবে । হযরত যুলকিফলকে গৌতম বুদ্ধ মস্তব্য করা এখন পর্যপ্ত ওই অবস্থান থেকে অধিক কোনো তাৎপর্য রাখে না । দুনিয়ার বিভিন্ন প্রান্তে মহান আল্লাহ যেসকল নবী-রাসুল পাঠিয়েছেন, তাদের ওপর ঈমান আনার জন্য পবিত্র কুরআনের এই তিনটি দফাই আমাদের জন্য যথেষ্ট । যে তিন দফা হলো সত্য ধর্ম ইসলামের স্বকীয় প্রতীক । ১. 444335১32102৩; : এমন কোনো জাতি অতিবাহিত হয় নি, যাদের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করেনি। ২. DE ALS 5 C2 254 LL U4 2 : নবীদের মধ্য হতে আমি তোমাকে কারো (নাম নিয়ে) আলোচনা শুনিয়েছি। আর কারো ঘটনা তোমাকে শোনাই নি । ৩. 4250441045575: (কাজেই একজন মুমিনের বিশ্বাস হতে হবে) আমরা আল্লাহর নবীদের মধ্য হতে কোনো নবীর ক্ষেত্রে ফারাক করি না । অর্থাৎ তাদের সবার ওপর ঈমান রাখি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।