বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত যুলকিফ্‌ূল আলাইহিস সালাম ৪ ১২ পূর্ণ বৃত্তান্ত ও বিবরণ না দিলেও তাকে ইতিহাসের মহান নবী-রাসুলদের তালিকায় গণ্য করেছে । কাজেই হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও হযরত আবু মুসা আশআরি রা.-এর মতো উঁচু মাপের সাহাবি এবং হযরত মুজাহিদ রহ.-এর মতো একজন শীর্ষস্থানীয় তাবেঈ থেকে এটা আশা করা যায় না যে, তারা তার সম্পর্কে এ কথা বলবেন যে, তিনি নবী ছিলেন না । বরং একজন নেককার লোক ছিলেন । যেমনটি এই তিন বুযুর্গ থেকে ইবনে কাসির বর্ণনা করেছেন। হযরত শাহ আবদুল কাদির রহ. বলেন, হযরত যুলকিফল আ. ছিলেন হযরত আইয়ুব আ.-এর পুত্র । তিনি আল্লাহর ওয়াস্তে জনৈক ব্যক্তির হয়ে জামানত নিয়েছিলেন । যার দণ্ড হিসেবে তাঁকে কয়েক বছর কয়েদি থাকার কষ্ট সহ্য করতে হয়েছিলো । তিনি লিখেছেন, জনশ্রুতি রয়েছে, হযরত যুলকিফল ছিলেন আইয়ুব আ.-এর ছেলে । জনৈক ব্যক্তির জামিন হওয়ার কারণে তাকে কয়েক বছর বন্দি থাকতে হয়েছিলো ৷ শুধু আল্লাহর দিকে তাকিয়ে তিনি এই ত্যাগটুকু স্বীকার করেছিলেন ।* হযরত হিযকিল আ.-এর উপাধি । সমকালীন আরেক বুদ্ধিজীবী এক ধাপ এগিয়ে বিস্ময়কর মস্তব্য করে বলেছেন, যুলকিফল গৌতম বুদ্ধের উপাধি । কেননা, তার রাজধানীর নাম হচ্ছে, ক্যাপল । আরবিতে যার উচ্চারণ দাড়ায়, ক্লিফল । আর $১ শব্দের অর্থ হলো, মালিক । যেভাবে সম্পদশালীর জন্য J। ৪১ এবং কোনো নগরীর জমিদারের জন্য ১৬ ১ শব্দের ব্যবহার প্রচুর । এখানেও ক্যাপল নগরীর অধিপতি ও জমিদারকে ‘যুলকিফল' বলা হয়েছে। সমকালীন এই বুদ্ধিজীবী এ দাবিও করেছেন যে, গৌতম বুদ্ধের আসল শিক্ষা ছিলো এক আল্লাহর তাওহিদ ও বিশুদ্ধ ইসলামি শিক্ষা । অন্যান্য ধর্মের সঙ্গে সংমিশ্রণের ফলে তার ধর্ম আসল রূপ হারিয়ে বিকৃত হয়ে বর্তমানের কাঠামোতে নেমে এসেছে । তার এই অভিমত অনুমানভিত্তিক; এঁতিহাসিক দৃষ্টিকোণ থেকে এর কোনো তাৎপর্য নেই । আমাদের মধ্যে কোনো ধরনের হঠকারিতা নেই । বাস্তবেই যদি বিশুদ্ধ ইতিহাসের আলোকে এ কথা প্রমাণিত হয় যে, পবিত্র কুরআন যেসকল নবীর শুধু নাম উল্লেখ করেছে, তার প্রতিপাদ্য হলো অমুক অমুক ব্যক্তি । * তাফসিরে মূদেহুল কুরআন, সুরা আষেয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।