কাসাসুল কুরআন ৭ খণ্ড 6 ১১ যে-ই আসুক না কেনো; আমার বিশ্রামের সময় কিছুতেই দুয়ায় খুলবে না । এ কথা বলে তিনি শুয়ে পড়লেন । মাত্র দু-চোখের পাতা বুঝে এসেছে, এসময় শয়তান পূর্বের বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে বাড়ির ফটকে এসে উপস্থিত হলো এবং কড়া নাড়তে লাগলো । ভেতর থেকে সংবাদ এলো যে, আজ খলিফা নির্দেশ, কারো জন্যই দরজা খোলা যাবে না । শয়তান বললো, আমি দু-দিন ধরে আমার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হচ্ছি । খলিফা আমাকে এ সময় আসতে বলেছিলেন । কাজেই ফটক খুলে দাও । কিন্তু দরজা খোলা হলো না । ঘরের লোকজন বিস্ময়ের সঙ্গে দেখতে পেলো যে, বাইরের দরজা বন্ধ হওয়া সত্বেও লোকটি কীভাবে যেনো ভেতরে চলে এসেছে এবং খলিফার বিশ্রামের ঘরের দুয়ারে হাজির হয়ে কড়া নাড়ছে। খলিফা দরোজা খুলে দিলেন এবং ঘরের লোকদের জিজ্ঞেস করলেন, আমি তোমাদেরকে দরজা খুলতে নিষেধ করেছিলাম । তারপরও লোকটি কীভাবে প্রবেশ করলো । এ কথা বলার সময় তার দরজার ওপর দৃষ্টি পড়তেই তিনি দেখলেন, দরজা বন্ধ । অবাক বিস্ময়ে তিনি বুড়ো লোকটিকে কাছ থেকে খুটিয়ে লক্ষ্য করতেই আসল রহস্য বুঝে ফেললেন । তখন তিনি শয়তানকে সম্বোধন করে বললেন, ওহে আল্লাহর দুশমন, তুই কি ইবলিস? শয়তান স্বীকার করলো, হ্যাঁ, আমি ইবলিস । আপনি আমাকে সর্বদিক থেকে হারিয়ে দিলেন। যখন আমার সন্তান ও অনুগতরা কোনোভাবে আপনাকে কাবু করতে পারছিলো না, তখন আমি এই সর্বশেষ পদ্থাটি গ্রহণ করেছিলাম । যাতে আপনাকে ক্রুদ্ধ করে তুলতে পারি । তাহলে আমি আপনার অঙ্গীকার পূরণে ব্যর্থ হতেন । কিন্তু হায় আফসোস, আজ আমাকেও ব্যর্থ হতে হলো । উল্লিখিত ঘটনার ভিত্তিতে মহান আল্লাহ তাকে ‘যুলকিফল' নামে প্রসিদ্ধি দান করেন । কেননা, তিনি হযরত আল ইয়াসাআা আ. থেকে যে শর্তসমূহ পালন করার কাফালত [জামানত] নিয়েছিলেন, সেটি পূর্ণ করেছিলেন ৷" সমালোচনা ও নিরীক্ষণ মুজাহিদ রহ.-এর এই রেওয়ায়েত সনদের বিচারে আপত্তিকর এবং প্রমাণ হিসেবেও গ্রহণযোগ্য নয় । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু মুসা আশতআরি রা. হতে যে বর্ণনা পাওয়া যায়, সেটিও মুনকাতে এবং সনদের বিচারে আপত্তিকর । কাজেই এগুলোকে আমরা একটি গল্পের অতিরিক্ত আর কিছু বলতে পারবো না । কারণ, পবিত্র কুরআন হযরত যুলকিফল আ.-এর * তাফসিরে ইবনে কাসির : ৩/১৯০-১৯১ www.eelm.weebly.com
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.