হযরত আইয়ুব আলাইহিস সালাম * ৯৪ করিয়েছেন। তারা একথাও স্বীকার করেছেন যে, তাওরাতের সবকটি সহিফার মধ্যে সবচেয়ে প্রাচীন সিফরে আইয়ুব । ২. যেসকল এতিহাসিক হযরত আইয়ুব আ.-কে বনি আদম বংশোদ্ভুত বলেছেন, তারাও এ কথা স্বীকার করেছেন যে, আদওয়াম (ইসু বা ঈস) ও তার মাঝে দুই স্তরের অধিক ভায়া নেই । অর্থাৎ আইয়ুব বিন যারেহ (যাররাহ) বিন মাউস (আউয) বিন ইসু ৷" ৩. সেই এঁতিহাসিকগণ যখন হযরত আইয়ুব আ.-এর বংশতালিকা উল্লেখ করে মাতৃবংশ পরম্পরায় আসেন, তখন হযরত লুত আ.-এর কন্যা থেকে শুরু করে তার সন্তান-সস্ততি পর্যন্ত এবং হযরত ইউসুফ আ.-এর কন্যাদের কথা উল্লেখ করে এর নিচে অবতরণ করেন না । যেমন, ইবনে আসাকির বলেছেন, তিনি ছিলেন হযরত লুত আ.-এর কন্যার ঘরের বংশধর । কাযি বায়যাবি লিখেছেন, তিনি লিইয়্যা বিনতে ইয়াকুব আ. অথবা মাখির বিন মিশা ইবনে ইউসুফ আ. অথবা রহমত বিনতে ইফরায়িম ইবনে ইউসুফ আ.-এর পুত্ৰ ৷" 8. সাইয়িদ সাহেব আউদের যে বংশতালিকা দিয়েছেন তার প্রতি লক্ষ্য করলেও হযরত আইয়ুব আ.-এর বংশপরম্পরা কোনো ধরনের সন্দেহ ও সংশয় ব্যতিরেকে এভাবে সঠিক হয়ে যায় যে, ইউবাব (আইয়ুব) বিন যারেহ বিন আউদ বিন দায়সান বিন ইসু বিন ইসহাক আ. । এই বংশপরম্পরায় যদিও সাধারণ এতিহাসিকদের দেয়া বংশপরম্পরার চেয়ে শুধু একটি নামের সংযুক্তি ঘটে, তা সত্বেও এ বিষয়ে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হয় না যে, তার সময়কাল হযরত মুসা আ.-এর যুগ পেরিয়ে আরো পেছনে চলে যায় । সময়টি তখন হয়ে যায় খ্রিস্টপূর্ব ১০০০ সন থেকে ৭০০ সনের মধ্যবতী । উল্লিখিত আলামত ও দলিলসমূহের মধ্য হতে প্রথম আলামতটি খুবই মজবুত এবং এতিহাসিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ । কারণ হলো, তাওরাত গবেষকগণ ইতিহাসের আলোকেই এই সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, হযরত আইয়ুব আ.-এর সহিফাটি হযরত মুসা আ.-এর যুগেরও বেশ আগের গ্রন্থ । কাজেই একে আলামত না বলে শক্ত দলিল বলতে হবে । দ্বিতীয় ও তৃতীয় আলামতদুটি যদিও নাম নির্ধারণের ক্ষেত্রে আলোচনার ২ ফাতহুল বারি : ৬/৩৬২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।