কাসাসুল কুরআন-৬ ৪ ৯৫ অপেক্ষা রাখে, কিন্তু বংশতালিকার ক্ষেত্রে তাওরাতসহ বিভিন্ন এতিহাসিক উদ্ধৃতি যে তথ্য দিয়েছে যে, তিনি হযরত ইউসুফ আ.-এর দৌহিত্র বা হযরত লুত আ.-এর দৌহিত্র; এতে কোনো সন্দেহ থাকতে পারে না । কেননা, এটি কোনো ঘটনাক্রমে ঘটিত নয়, বরং সূত্রনির্ভর তথ্য । চতুর্থ আলামতটিও এ কথা স্পষ্ট করে দেয় যে, হযরত আইয়ুব আ.-এর যুগ হতে হবে হযরত মুসা আ.-এর পূর্বে । এবং তা হতে পারে খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ সময়কালের মধ্যবর্তী সময়টি । ইমাম বুখারি রহও সম্ভবত একই অভিমত পোষণ করেন । এ কারণে তিনি কিতাবুল আম্বিয়ায় নবীদের ক্ষেত্রে যে ধারাক্রম তৈরি করেছেন, সেখানে হযরত আইয়ুব আ.-এর নাম উল্লেখ করেছেন হযরত ইউসুফ আ.-এর পরে এবং হযরত মুসা আ.-এর আগে । ভুল বোঝাবুঝির নিরসন হযরত আইয়ুব আ.-এর বংশতালিকার ক্ষেত্রে তাওরাত যেসব নাম বর্ণনা করেছে এবং আরব এঁতিহাসিকগণ যে সকল নাম দিয়েছেন, সেগুলোর মধ্যে বাহ্যত কিছুটা পার্থক্য রয়েছে । কিন্তু গবেষণার পর বুঝে আসে যে, এটি কোনো বাস্তবিক পার্থক্য নয় । নামের ক্ষেত্রে এ ধরনের পার্থক্য সাধারণত বিভিন্ন ভাষার ভায়া হয়ে আসার কারণে লেখার ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে উদ্ভূত হয়ে থাকে । অর্থাৎ তাওরাতের আউদ আর আরব এঁতিহাসিকদের মাউস, এভাবে তাওরাতের যারেহ আর এতিহাসিকদের যাররাহ; উভয়টি এক ও অভিন্ন । তবে যেসকল এতিহাসিকগণ মাউস বা আমূস-কে আইয়ুব ও যাররাহ (যারেহ)-এর মাঝখানে স্থান দিয়েছেন, তা সঠিক নয় । হাফেয ইবনে হাজার রহ.ও পরিষ্কার বলেছেন যে, কতিপয় লেখক হযরত আইয়ুব আ.-এর বংশতালিকা এভাবে দিয়েছেন, রাওম ইবনে আয়স । অর্থাৎ তারা তাকে রাওমের সন্তান অভিহিত করেছেন, এটি নির্ঘাত ভিত্তিহীন কথা । ইহুদি ও খ্ৰিস্টান পণ্ডিতদের চোখে হযরত আইয়ুব আ. হযরত আইয়ুব আ.-এর ব্যাপারে গবেষণাপ্রসূত সঠিক সিদ্ধান্ত জানানোর পর আরো একটি বিষয় স্পষ্ট করা সমীচীন মনে করছি । তা হলো, হযরত আইয়ুব আ.-এর ব্যাপারে ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে ভীষণ মতভেদ রয়েছে । কেউ কেউ বলেন, এটি কাল্পনিক নাম । আইয়ুব কোনো ব্যক্তির নাম নয় । যেমন, রাবিব হাম্মানি দিয, মিকাইলস, স্টিয়ান এই মত পোষণ করেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।