(contents কাসাসুল কুরআন-৬ ৪ ৯৩ খ্রিস্টপূর্ব ৭০০ সন । কাজেই উল্লিখিত দুটি যুগের মাঝামাঝি কোনো একটি সময়কে হযরত আইয়ুব আ.-এর যুগ স্বীকার করা উচিত ৷” এটি আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে যে, সময়কাল নির্ধারণের ক্ষেত্রে তারা দু-জনই সাবা ও কালদানি (বাবেলি)-এর সময়কালের সনদ পেশ করেছেন । কিন্তু পরিণতি বের করেছেন সম্পূর্ণ ভিন্ন । তারা পরস্পর ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন। সাইয়িদ সুলাইমান সাহেবের কথার সমর্থন পাওয়া যায় প্রসিদ্ধ এঁতিহাসিক ইয়াকুবির মস্তব্য থেকে । তিনি লিখেছেত্র FLD nH oH poly ‘ইউবাব হলেন সত্যবাদী নবী আইয়ুব; যিনি ছিলেন যারেহ-এর সন্তান ॥' উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে আমাদের অভিমত হলো, ইউবাব-ই হযরত আইয়ুব আ.; এটাই সঠিক কথা । আর আমাদের কাছে এ অভিমত-ই প্রণিধান পাচ্ছে যে, তিনি ইয়াকতান গোত্রের লোক ছিলেন না, বরং তিনি ছিলেন বনি আদওয়ামের সম্তান । হযরত আইয়ুব আ.-এর সময়কাল যে বলেছেন, হযরত আইয়ুব আ.-এর সময়কাল হলো খ্রিস্টপূর্ব ১০০০ সন থেকে খ্রিস্টপূর্ব ৭০০ সনের মাঝামাঝি সময়, এটি সঠিক নয় । বরং সঠিক সিদ্ধান্ত হলো এটাই যে, হযরত আইয়ুব আ.-এর সময়কাল হলো হযরত মুসা আ.-এর যুগ এবং হযরত ইসহাক ও ইয়াকুব আলাইহিমাস সালামের যুগের মাঝামাঝি । যাকে সন্ধান করতে হবে খ্রিস্টপূর্ব ১৫০০ সন থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ সনের মধ্যবতী সময়ে । আমাদে সিদ্ধান্ত দাড় করিয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ এতিহাসিক আলামতের ওপর । এগুলো এতটাই সুস্পষ্ট যে, এগুলোকে ‘দলিল’ দাবি করলে অতিরঞ্জন হবেনা । ১. প্রথম আলামত, তাওরাত গবেষকদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, হযরত আইয়ুব আ.-এর সহিফাটি হযরত মুসা আ.-এরও অনেক আগের গ্রন্থ । হযরত মুসা আ. সেটিকে প্রাচীন আরবি ভাষা থেকে ইবরানি ভাষায় অনুবাদ *. আরদুল কুরআন : ২/২৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।