হযরত আইয়ুব সালাম ৪ ৯২ আরব এতিহাসিকদের মধ্য হতে ইবনে আসাকিরও একই অভিমত পোষণ করেন যে, হযরত আইয়ুব আ. হযরত ইবরাহিম আ.-এর কাছাকাছি সময়ের ছিলেন । তার বক্তব্য অনুযায়ী তিনি হযরত লুত আ.-এর সমবয়সী ও দীনে ইবরাহিমির অনুসারী ছিলেন !* নাজ্জার মিসরি আরো একধাপ অগ্রসর হয়ে এ দাবি করেছেন যে, হযরত আইয়ুব আ.-এর যুগ হযরত ইবরাহিম আ.-এর সময়কাল থেকে আরো একশো বছর আগে ছিলো ॥* তাদের দু-জনের বিপরীতে মাওলানা সাইয়িদ সুলাইমান বলেন, হযরত আইয়ুব আ. ছিলেন বনি আদওয়াম গোত্রের বংশধর । তার সময়কাল ছিলো খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৭০০ সনের মাঝামাঝি । তিনি ‘আরদুল কুরআনে' লিখেছেন ‘হযরত আইয়ুব আ. আদওয়ামি বংশের ছিলেন, এ বিষয়টি খোদ সিফরে আইয়ুব থেকে প্রমাণিত । সেখানে রয়েছে যে, ‘আউদ এলাকায় একজন সৎ লোক বসবাস করতেন । যিনি ছিলেন সত্যপস্থী । আল্লাহকে ভয় পেতেন আর মন্দ কাজ এড়িয়ে চলতেন । (১০১)” তাওরাতে আউদ নামে দুই ব্যক্তি পাওয়া যায় । একজন তো খুবই প্রাচীন । আউদ বিন আরাম বিন সাম বিন নুহ । (তাকউয়িন : ২৯-২৬) সিফরে আইয়ুবে উল্লেখিত আউদ বলতে দ্বিতীয় আউদ উদ্দেশ্য; এর ওপর আহলে কিতাবগণ একমত । তিনি যে বনু আদওয়ামি আরব ছিলেন, তার ওপর সবচেয়ে বড় প্রমাণ হলো, সিফরে আইয়ুবে হযরত আইয়ুব আলাইহিস সালাম-এর সঙ্গীদের যে আবাসস্থলের কথা বলা হয়েছে, সেগুলো হলো, তায়মান, নি‘মাতান ও শাওহান । (২-১১) প্রথম নগরী সম্পর্কে এ কথা সবাই ভালোভাবেই জানে যে, এটি হলো আদওয়াম সম্প্রদায়ের একটি প্রসিদ্ধ এলাকা । (তাকউয়িন : ৩৫-৩৬)' তার সময়কাল সম্পর্কেও সহজেই এ ফয়সালা করে ফেলা যায় যে, ‘কুলদান' (আইয়ুব : ১-১৭) এবং সাবা (আইয়ুব : ১০-১৫)-কে হযরত আইয়ুব আ.- এর সমসাময়িক বলা হয়েছে । সাবার উত্থানকাল হলো খ্রিস্টপূর্ব ১০০০ থেকে * ফাতহুল বারি: ২/৩৬২ * ক্াসাসুল আম্বিয়া : ৪১৫ * আরদুল কুরআন : ২/২৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।