বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৯১ খোদাওয়ান্দ হুর পাহাড়ের ওপর যা বনি আদওয়ামের রাজ্যের সীমান্ত সংলগ্ন ছিল্ম্রেমুসা ও হারুনকে বললেন... ৷” বনি আদওয়ামের* সেই শাসকদের তালিকা তাওরাতে বিবৃত রয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে, বনি ইসরাইলের ওপর সাউল (তালুত)-এর বিস্তৃত রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিলো, খ্রিস্টপূর্ব আনুমানিক ১০০০ সনে যা বনি আদওয়ামের অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিলো । সেই সাউলের পূর্বে মোট আটজন শাসক রাজসিংহাসনে আরোহণ করেছিলেন । যাদের মধ্যে দ্বিতীয়জনের নাম হলো, ইউবাব বিন যারেহ (০১ ৮ ৮৬%)! এখানে এসে একটি প্রশ্ন সৃষ্টি হয় যে, যদি হযরত আইয়ুব আ. ও ইউবাব একই ব্যক্তির দুটি ভিন্ন নাম হয়ে থাকে, তাহলে উল্লিখিত দুই ইউবাবের মধ্য হতে কোনজন সম্পর্কে বলা হবে যে, তিনিই হলেন হযরত আইয়ুব আ.? উল্লিখিত প্রশ্নের উত্তরে এতিহাসিকদের দুটি অভিমত পাওয়া যায় । মাওলানা আযাদ বলেন, যিনি বনি ইয়াকতানের বংশধর, তিনিই হযরত আইয়ুব আ. । যিনি আরবে আরিবার বংশধর । এ কারণে হযরত আইয়ুব আ. হয় হযরত ইবরাহিম আ.-এর সমসমায়িক ছিলেন অথবা তিনি ন্যুনতম হযরত ইসহাক ও হযরত ইয়াকুব আলাইহিমাস সালামের সমবয়সী ছিলেন । তিনি লিখেছেন ‘প্রথমত তাওরাতের সিংহভাগ গবেষকের অভিমত হলো, হযরত আইয়ুব আ. ছিলেন খাটি আরব । তিনি আরবে ভূমিষ্ঠ হয়েছিলেন । সিফরে আইয়ুব মূলত প্রাচীন আরবি ভাষায় লেখা হয়েছিলো । হযরত মুসা আ. সেটিকে প্রাচীন আরবি ভাষা থেকে ইবরানি ভাষায় রূপাস্তর করেন । সিফরে আইয়ুবে এ কথা রয়েছে যে, তিনি ‘আউদ’ এলাকায় বসবাস করতেন । কিয়দ্দূর পরে সেখানে এ তথ্যও রয়েছে যে, তার পালিত পশুদের ওপর সাবার লোকেরা আক্রমণ করেছিলো । এই দুটি উদ্ধৃতি উপরিউক্ত অভিমতকে সত্যায়ন করে। কেননা, কিতাবে পয়দায়েশ ও তাওয়ারিখে আওয়াল-এ আউদকে আরাম বিন সাম বিন নুহ-এর সন্তান বলা হয়েছে। আর আরামি সর্বসম্মতিক্রমে খাঁটি আরবদের সূচনাকালীন সম্প্রদায়ের একটি ॥'" » গিনতি, অধ্যায় : ২, আয়াত : ২২-২৩ *_ পয়দায়েশ, অধ্যায় : ৩৬, আয়াত : ৩২-৩৯ * তরজমানুল কুরআন : ২/৪৮৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।