বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আইয়ুব আলাইহিস সালাম ৪ ৯০ রয়েছে। একজন হলেন বনি ইয়াকতানের সদস্য । আর অপরজন বনি আদওয়ামের লোক । যে ইউবাব বনি ইয়াকতানের বংশধর ছিলেন, তিনি হযরত ইবরাহিম আ.-এরও অনেক আগের লোক । কেননা, তার বংশপরম্পরা মাত্র পাচটি স্তর অতিক্রম করে হযরত নুহ আ. পর্যন্ত পৌঁছে যায় । এভাবে, ইউবাব বিন ইয়াকতান বিন ঈর বিন সুলাহ বিন আরফাকসাদ বিন সাম বিন নুহ* আ. ।* পক্ষান্তরে যে দ্বিতীয় ইউবাব ছিলেন বনি আদওয়াম ংশের সন্তান, তিনি যদিও হযরত মুসা আ.-এরও আগের লোক, কিন্তু প্রথম ইউবাবের তুলনায় তিনি ছিলেন আরো অনেক পরের লোক । এ কারণে হযরত ইসহাক আ.-এর আলোচনা এ কথা এসেছে যে, আদওয়াম হলো হযরত ইসহাক আ.-এর ছেলে ইসুর উপাধি । তিনি হযরত ইয়াকুব আ.-এর বড় ছিলেন । কিনআন থেকে হিজরত করে আপন চাচা হযরত ইসমাইল আ.- এর কাছে হিজাযে চলে আসেন । তীরই কন্যা মাহাল্লাত* অথবা বাশামাহকে বিয়ে করে আরবের সেই অঞ্চলে বসবাস করতে শুরু করেন, যেটি শাম ও ফিলিস্তিনের দক্ষিণ-পশ্চিমে আরবের শেষ সীমান্ত । যেখান থেকে সায়ির পর্বতমালা শুরু হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে । স্থানটির বিবরণ এভাবেও দেয়া যেতে পারে, যে স্থানটি আম্মান থেকে হাযরামাউত পর্যন্ত সেই ইসু (আদওয়াম)-এর বংশধরদের হাতে কয়েক শতাব্দী পর্যন্ত রাজত্ব ও শাসনক্ষমতা ছিলো । এতিহাসিকদের মতে, তাদের শাসনকালের সূচনা আনুমানিক ১৭০০ খ্রিস্টপূর্ব সন থেকে ঘটেছে । হযরত মুসা আ.-এর যুগে যখন বনি ইসরাইল মিসর থেকে ফিরে আসছিলো, তখনও সায়ির অঞ্চলে বনি আদওয়ামের শাসন বলবৎ ছিলো । তাওরাতে এসেছে ‘তখন মুসা কাদেস হতে বনি আদওয়ামের রাজাকে দূতের মাধ্যমে বলে পাঠালেন যে, তোমার ভাই ইসরাইল বলেছে, যেসমস্ত দুঃখ-কষ্ট আমাদের ওপর নিপতিত হয়েছে, তা তুমি জানো । আর বনি ইসরাইলের গোটা সম্প্রদায় কাদেস হতে যাত্রা করে হুর পাহাড়ের ওপর চলে এলো । * পয়দাইশ, অধ্যায় : ১০, আয়াত : ২২-২৪ *, আরবি উচ্চারণ হবে এভাবে, ১৮ ৮ 2 ৮ 2 8 re bi ny * তাওরাত, পয়দাইশ, অধ্যায় : ২৮, আয়াত: ৯ * দায়েরাতুল মা'আরিফ লিল বুসতানি, খণ্ড : ২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।