কাসাসুল কুরআন-৬ ৪ ৮৯ উদ্ধৃতি, যা প্রাচীন ইতিহাস থেকে সংগ্রহ করে আরব এতিহাসিকগণ ও ইসলামের ইতিহাসবেত্তাগণ নকল করেছেন । যদি এগুলোর সঙ্গে আরো কিছু বহিঃসূত্রে প্রাপ্ত আলামত সংযুক্ত করে নেয়া হয়, তাহলে বিষয়টির ওপর যথেষ্ট আলোকপাত করা যাবে । হযরত আইয়ুব আ. সম্পর্কে ইতিহাসের সবচেয়ে প্রাচীন সাক্ষ্য হলো সিফরে আইয়ুব । সহিফাটি তাওরাতের সংকলনগ্রস্থে হযরত আইয়ুব আ.-এর দিকে সম্বন্ধিত করা হয়। এতে তার পবিত্র জীবন সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। সিফরে আইয়ুবে এতিহাসিক দৃষ্টিকোণ থেকে হযরত আইয়ুব আ. সম্পর্কে দুটি কথা রয়েছে । একটি হলো, তিনি ছিলেন ‘আউদ’ অঞ্চলের বাসিন্দা । ‘আউদ' এলাকায় আইয়ুব নামের জনৈক ব্যক্তি ছিলেন। লোকটি ছিলেন একজন কামেল ও সত্যবাদী মানুষ । তিনি খোদাকে ভয় করতেন এবং মন্দ কাজ থেকে দূরে থাকতেন ৷” দ্বিতীয় কথা হলো, তার পালিত জন্তু ও গবাদি পশুর ওপর ‘সাবা' ও ‘কিসদি' সম্প্রদায় (বাবেলি)-এর লোকেরা আক্রমণ করে লুট করে নিয়েছিলো । এতে প্রমাণিত হয় যে, তিনি ছিলেন ওই দুই সম্প্রদায়ের উত্থানকালের সমসাময়িক লোক । ইউবাব ও আইয়ুব হযরত আইয়ুব আ.-এর সহিফার তথ্য দুটির ওপর আলোচনা শুরু করার পূর্বে আমাদেরকে এতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় একটি বিষয় স্পষ্ট করতে হবে । সেটি হলো, তাওরাতসহ ইতিহাসের বিভিন্ন কিতাবে ‘ইউবাব' নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায় । গবেষকদের ধারণা, আইয়ুব ও ইউবাব একই ব্যক্তির ভিন্ন দুটি নাম । মূলত ইবরানি ভাষায় ‘ইউবাব'-কে আউব বলা হয় । সেটিই আরবিতে এসে ‘আইয়ুব’ হয়ে গেছে । যদি গবেষণার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, আইয়ুব, ইউবাব ও আডউব; একই ব্যক্তির তিন ভাষার ভিন্ন উচ্চারণ-সম্বলিত নাম, তাহলে হযরত আইয়ুব আ.-এর ব্যক্তিত্ব সম্পর্কে কিছু প্রশ্ন থেকে যায়, যার সমাধান না করলে নয় । তাওরাতের বিবরণ অনুযায়ী ইউবাব নামে ইতিহাসে দু-জন আলাদা ব্যক্তি *_ অধ্যায় : ১, আয়াত: ১ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।