ংশ পরিচিতি হযরত সুলাইমান আ. হযরত দাউদ আ.-এর পুত্র । এজন্য তার বংশপরম্পরা ইয়াহুদার সূত্রে হযরত ইয়াকুব আ. [ইসরাইল] পর্যন্ত পৌঁছে । তার মাতার নাম জানা যায় নি । তাওরাতে এসেছে, (৬ ২) বিনতে সাবা । তাও এভাবে যে, প্রথমে তিনি ছিলেন আওরিয়্যাহ-এর স্ত্রী । পরবর্তীতে তিনি দাউদ আ.-এর স্ত্রী হন এবং তার গর্ভে জনুগ্রহণ করেন হযরত সুলাইমান আ. । কিন্তু ইতোপূর্বে আমরা এই কাহিনির অসারতা স্পষ্ট করেছি । সুতরাং, হযরত সুলাইমান আ.-এর মায়ের নাম এতিহাসিক দিক থেকেও শুদ্ধ নয় । ইবনে মাজাহ শরিফের একটি হাদিসে শুধু এতটুকু বর্ণিত আছে যে, সুলাইমান আ.-এর জননী একবার তাকে এ নসিহত করেন যে, বৎস, রাতভর ঘুমাবে না । কারণ রাতের অধিকাংশ অংশ ঘুমিয়ে কাটালে তা মানুষকে কিয়ামতের দিন নেক কাজের ভিখারি বানিয়ে দেবে । পবিত্র কুরআনও শুধু এতটুকু জানিয়েছে যে, তিনি হযরত ইয়াকুব আ.-এর মাধ্যমে হযরত ইবরাহিম আ.-এর বংশধর । ইরশাদ হয়েছে _ color rd r [4 3 5 5 পপ? £ Atar 2s Be 204 23 {ded or LISI 42 BSI OS CH UIE HUIS I TRIS GAIL ‘আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে, তাদের দু-জনকে আমি হেদায়েত দান করেছি এবং ইতোপূর্বে হেদায়েত দান করেছি নুহকে, এবং তার বংশধরদের মধ্য হতে দাউদ, সুলাইমানকে !' [সুরা আনআম|] পবিত্র কুরআনে হযরত সুলাইমান আ.-এর আলোচনা পবিত্র কুরআনে হযরত সুলাইমান আ.-এর আলোচনা ১৬ টি স্থানে এসেছে । কয়েকটি স্থানে বিশদ বিবরণসহ আলোচনা করা হয়েছে আর অধিকাংশ স্থানে ক্ষেপে তার ওপর ও তার পিতা দাউদের ওপর আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ ও পুরস্কারের কথা আলোচিত হয়েছে নিম্নের ছকটি পাঠের জন্য সুবিধাজনক : www.eelm.weebly.com
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.