বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কুরআনে হযরত আইয়ুব আলাইহিস সালাম-এর আলোচনা পবিত্র কুরআনে হযরত আইয়ুব আ.-এর আলোচনা চারটি সুরায় এসেছে : সুরা নিসা, আনআম, আম্বিয়া ও সাদ । সুরা নিসা ও আনআমে আষিয়া আলাইহিমুস সালামের তালিকায় শুধু তার নাম উল্লেখ করা হয়েছে । OE TOTALS EACS ‘আর স্মরণ করুন ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানকে ৷' [সুরা নিসা] GIP IO DILDO IC IS 45558025 ‘এবং তার বংশধরদের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে ।' [সুরা আনআম| আর সুরা আশ্বিয়া ও সাদে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে । সেখানে শুধু এতটুকু বলা হয়েছে যে, জীবনে তাকে খুবই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিলো । চরম দুঃসময়ে তার ওপর বিপদের জগদ্দল পাথর চেপে বসেছিলো । কিন্তু এমন চরম প্রতিকূল অবস্থাতেও তার মুখে ছিলো কৃতজ্ঞতার শব্দ; তিনি কখনো অভিযোগ-অনুযোগ করেন নি । অবশেষে মহান আল্লাহ তাকে নিজ রহমতের চাদরতলে ঢেকে নেন । বিপদের কুদ্ধুটিকা দূর করে দয়া ও অনুগ্রহের আচল ভরে দেন। এ কারণে সঙ্গত মনে হচ্ছে যে, পবিত্র কুরআনে তার সম্পর্কিত যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে, তা উপস্থাপন করার পূর্বে হযরত আইয়ুব আ.-এর ব্যক্তিত্বের ওপর ইতিহাসের আলোকে আলোচনা করে ফেলি ৷ যাতে যে মহান ব্যক্তিত্বের ধৈর্য ও সংযমের অকুণ্ঠ প্রশংসায় পবিত্র কুরআন সবাক হয়ে উঠেছে; ওই মহান ব্যক্তির সঠিক যার মহান জীবন ছিলো বরকত ও উত্তম চরিত্রিক বৈশিষ্ট্যের প্রবাদ প্রতীম দর্পণ । হযরত আইয়ুব আলাইহিস সালাম-এর ব্যক্তিপরিচিতি হযরত আইয়ুব আ.-এর ব্যক্তিত্ব সম্পর্কে গবেষণার জন্য দুটি মাত্র উৎস রয়েছে । একটি হলো, তাওরাত । আর অপরটি হলো ওই সকল সূচয়িত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।