হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৮৬ মাধ্যমে ওই বিশেষ কর্মগুলো প্রকাশিত হয়, যাদের হাত ধরে প্রাকৃতিক বিশেষ আইনের বাস্তবায়ন ঘটে । (যেমন, মুজেযা ও কারামাত) ৫ । অন্যতম শয়তানি কুমস্ত্রণা ও প্রভাব হলো, স্বামী-স্ত্রীর সুখময় সম্পর্কে ঘৃণা ও বৈরিতার এমন বিষ মিলিয়ে দেওয়া, যা পরবর্তীকালে তাদের মাঝে চিরবিচ্ছেদের কারণ হয়ে দাড়ায় । এটি হলো সবচেয়ে খারাপ কাজ । কেননা, বরাবরই এর পরিণাম হিসেবে মিথ্যা ও অপবাদ, খারাপ কথা, মন্দ আচরণ ও অশ্বীলতা; এমনকি ক্ষেত্রবিশেষে হত্যার মতো জঘন্য কাণ্ডও ঘটতে দেখা যায়। যার কারণে এ কাজটি শয়তানের কাছে খুবই প্রিয় কাজ । বিশুদ্ধ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সকালবেলা ইবলিস পানির ওপর সিংহাসন বিছায় । এরপর সে ম্বানবজাতিকে পথহারা করার জন্য পৃথিবীর চারপাশে তার দল-বলকে ছড়িয়ে দেয় । তাদের মধ্য হতে যে যত বেশি ফেতনা ছড়াতে পারে, সে শয়তানের কাছে তত বেশি ঘনিষ্ঠ হয়। ফিরে এসে প্রত্যেক শয়তান নিজ নিজ কাজের বিবরণ পেশ করে । যেমন, কেউ বলে, আমি অমুক ব্যক্তির সঙ্গে এমনভাবে লেগে থেকেছি যে, শেষ পর্যন্ত তার মুখ দিয়ে অবাস্তর কথা বের করেছি । এ জাতীয় কাজের ফিরিস্তি শুনে শয়তান খুব বেশি খুশি হয় না । কাউকে বাহ্বাও দেয় না । বরং এগুলোকে সে সাধারণ ফেতনা হিসেবে অভিহিত করে । ইতোমধ্যে সেখানে এক শয়তান উপস্থিত হয়ে বলে, আমি আজ এক সংসারে বিচ্ছেদের আগুন জ্বালিয়ে দিয়েছি । তাদের সুখময় দাম্পত্য সম্পর্ককে তিক্ত বানিয়েছি । ইবলিস তার কথা শুনে খুব খুশি হয় । তাকে গলায় জড়িয়ে নেয় । বাহ্বা জানিয়ে বলে, নিঃসন্দেহে আজ তুমি অনেক বড় কৃতিত্ব দেখিয়েছো ৷" জিনরূপী শয়তান ও মানবরূপী শয়তান তাদের সেই যাদুকে সাধারণত এভাবে কার্যকর করে যে, তাদের মধ্যে প্রথমত ভুল বুঝাবুঝি, কুধারণা, মন্দ বাক্যালাপ ও অকৃতজ্ঞতা সৃষ্টি করে । ধীরে ধীরে সেই অবস্থাটি ঘৃণা, বৈরিতা ও চূড়ান্ত পরিণতিতে স্বামী-স্ত্রীর চিরবিচ্ছেদ হিসেবে পরিণতি লাভ করে। মহান আল্লাহ এর থেকে আমাদের সবসময় রক্ষা করুন । *. সহিহ মুসলিম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।