বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৮৫ 8. যে ব্যক্তির জীবন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য উৎসর্গিত হয়, আল্লাহ তাআলাও গোটা জগৎকে তার অনুগত ও বশীভূত করে দেন । তার প্রকাশ ঘটে এভাবে যে, তার কোনো পদক্ষেপ আল্লাহর সস্তুষ্টির বাইরে যায় না । এখন যদি সে ধরনের ব্যক্তি এমন কোনো কাজ করে দেখায়, যা সাধারণ পার্থিব উপকরণ ও কার্যকারণের দৃষ্টিতে অস্বাভাবিক মনে হয়, তাহলে তা সন্দেহের দৃষ্টিতে দেখা ও বুঝার দুঃসাহস দেখানো যাবে না । কেননা, যে ব্যক্তির হাতে সেই কাজগুলো প্রকাশ পেয়েছে, তিনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন । আত্মোৎসর্গ করে ফেলেছেন । যার কারণে তার মাথার ওপর আল্লাহর স্বাধীন কুদরতি হাত এসে পড়েছে। কাজেই তাদের কর্মকাণ্ড (মুজেযা)-কে সাধারণ প্রাকৃতিক নিয়মের দাড়িপাল্লায় মেপে সেটিকে অস্বীকার করতে উদ্বুদ্ধ হওয়া নিঃসন্দেহে ভুল ও পথচ্যুতি । এক্ষেত্রে সহজ ও সরল সিরাতে মুস্তাকিম কোনটি? তা সর্বযুগে ইসলামি চিন্তাবিদগণ কুরআন ও হাদিসের আলোকে বয়ান করে গেছেন । যেমন, ‘প্রকৃতির সাধারণ নিয়মের বিপরীত কাজ সবসময় ঘটে থাকে । কাজেই সেগুলোকে অস্বীকার করার অর্থ হলো, জাজ্ববল্যমান জিনিসকে অস্বীকার করা । কেননা, যিনি প্রকৃতির এই সাধারণ নিয়ম ও স্বাভাবিক রীতি-নীতিকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই এ অধিকার রাখেন যে, তিনি নিজ স্বাধীন শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতির স্বাভাবিক শৃঙ্খল ভেঙ্গে ফেলবেন । বরং এমনটিই বুঝে আসছে যে, সম্ভবত মুজেযা জাতীয় বিষয়াবলির জন্য তার কাছে সৃষ্টির সূচনা থেকেই এমন বিশেষ প্রাকৃতিক নিয়ম ও কুদরতি রীতি- নীতি রয়েছে, যা সাধারণ প্রাকৃতিক নিয়ম থেকে আলাদা । যেহেতু দুনিয়াবি বিদ্যাসমূহ সেই বিশেষ প্রাকৃতিক নিয়ম পৰ্যন্ত পৌছানোর ক্ষমতা রাখে না, সেগুলোর সত্য উন্মোচন করতে সে যেহেতু অক্ষম, যার কারণে আমরা আমাদের স্বল্প বুদ্ধির প্রেক্ষাপটে এ কথা বুঝে নিই যে, এখানে অস্বাভাবিক কাণ্ড ঘটেছে এবং সাধারণ প্রাকৃতিক নিয়মের লঙ্ঘন ঘটেছে । অথচ আদতে তা নয়। বরং এ জাতীয় কাজগুলোও সেই প্রাকৃতিক নিয়মের আদলে ঘটেছে ৷ তবে পার্থক্য হলো, সাধারণ প্রাকৃতিক নিয়ম মেনে ঘটে নি, বরং বিশেষ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ঘটেছে ৷ কাজেই এটিকে সাধারণ নিয়মের লঙ্ঘন বলা যাবে না । আল্লাহর প্রাকৃতিক নিয়মের এই দু-ভাগের বন্টনের বিষয়টি কেবল আল্লাহর সেসকল পবিত্র বান্দা-ই প্রত্যক্ষ করে থাকেন, যাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।