কাসাসুল কুরআন-৬ $ ৮৩ সেগুলোকে উপস্থাপন করতে শুরু করেছি । যার পরিণতি দাঁড়িয়েছে যে, একদিকে অমুসলিমরা এগুলোকে ইসলামি রেওয়ায়েত হিসেবে প্রকাশ করেছে এবং সেগুলোর ওপর রং চড়িয়ে ইসলামের নিষ্কলুষ পবিত্র শিক্ষার ওপর আক্রমণ শুরু করেছে । তারা তাদের নাপাক ইচ্ছে পূরণের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে । অন্যদিকে খোদ মুসলমানদের মধ্যে যারা দীনদ্রোহিতার পতাকাবাহক, তারা এ জাতীয় রেওয়ায়েতগুলোর ঢাল হিসেবে ব্যবহার করে কুরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত, ওহির মতো বিশ্বস্ত জ্ঞানের সূত্রে প্রাপ্ত বিভিন্ন ধর্মীয় বুনিয়াদি বিষয় যেমন, মুজেযা, হাশর ও পুনরুত্থানের ঘটনাবলি, জান্নাত ও জাহান্নামের বিবরণকে অস্বীকার করার পথ বানিয়ে নিয়েছে। এ জাতীয় স্থান এলেই তারা বিনা-সূত্রে বলতে শুরু করে যে, এটিতো আমাদের মুফাসসিরদের অভ্যাস অনুযায়ী ইসরাইলি রেওয়ায়েত হতে সংগৃহীত । অথচ এগুলোর ক্ষেত্রে খোদ পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিসের অকাট্য ঘোষণা (নসসে কতয়ি) বিদ্যমান । স্যার সৈয়দ আহমদ, মৌলবি মুহাম্মদ হাসান আমরোহি, মৌলবি চেরাগ আলি, গোলাম আহমদ কাদিয়ানি ও মুহাম্মদ আলি লাহোরি প্রমুখের প্রদত্ত কুরআনের তাফসির এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর বুনিয়াদ ধর্মদ্রোহিতার ওপরই প্রতিষ্ঠিত । মোটকথা, উল্লিখিত দুটি পথই ভুল । ইসলামি শিক্ষার পরিপস্থী ইসরাইলি রেওয়ায়েতগুলোকে ইসলামি রেওয়ায়েতের ভুবনে বিশেষ করে পবিত্র কুরআনের তাফসিরে স্থান দেওয়া যেমন ভুল ও চরম বিপদজনক পদক্ষেপ -চাই এটি যত নেক নিয়তে-ই করা হোক না কেনো- তদ্রুপ ধর্মদ্রোহিতাকে আহবান জানানোর জন্য এ জাতীয় রেওয়ায়েতের নকল করাকে ঢাল হিসেবে তাফসিরের নামে অর্থগত বিকৃতির পদক্ষেপ গ্রহণ করার অর্থ হলো, ইসলামি শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করা এবং তার চেহারা-সুরতকে বদলে ফেলার হীন ষড়যন্ত্রে মেতে ওঠা । সঠিক ও সরল পথ সেটাই, যা মুহাককিক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। তা হলো, একদিকে কুরআন ও হাদিসের স্পষ্ট ভাষ্যের ওপর ঈমান রাখা এবং এক্ষেত্রে ধর্মবিরোধী ব্যাখ্যা করাকে দীনের বিকৃতি মনে করা । অন্যদিকে কুরআন ও হাদিসের আঁচলকে ইসরাইলি সাহিত্য থেকে পবিত্র প্রমাণিত করে সত্যের আলোকে সবার সামনে তুলে ধরা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।