বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৮২ এক নির্বাচিত বান্দাকে নবী ও রাসুল বলে স্বীকারও করে, অপরদিকে অবলীলায় তাদের চরিত্রের ওপর কালেমা লেপনের অপচেষ্টা চালায় । যেমনটি আমরা ঘটতে দেখেছি হযরত লুত আ. ও তার কন্যাদের ক্ষেত্রে । কখনো রেসালাতকে অস্বীকার করে বসে । শুধু তাই নয়, বরং তাদের দিকে মিথ্যা অপবাদ ও অসত্য কথা জুড়ে দিতে তারা একটুও ভীত হয় না । এটিকে তারা গর্বের কাজ মনে করে । যেমনটি আমরা ঘটতে দেখেছি হযরত দাউদ আ. ও হযরত সুলাইমান আ.-এর ক্ষেত্রে । কুরআনুল কারিম যেভাবে কোন ধর্ম সত্য ও কোন ধর্ম মিথ্যা? তা ঘোষণা করেছে এবং সত্য ধর্ম ইসলামের ওপর জ্বলজ্বলে আলো ফেলেছে, ঠিক মানবজাতির ওপর অপরীসিম অনুগ্রহ করে অতীতের সেই মহান নবী ও রাসুলদের ওপর থেকে মিথ্যাচারের ওই জঞ্জালও সরিয়ে দিয়েছে, যা শত বছরের চেষ্টায় বনি ইসরাইলিরা তাদের ওপর চাপিয়ে দেয়ার অপপ্রয়াস করেছিলো ৷ কুরআন তাদের পূৃতঃপবিত্র জীবনীর ওপর থেকে তাবৎ কালিমা দূর করে দিয়েছে । শত বছরের ধুলোর আস্তরণের নিচে চাপা পড়া সত্যকে উদ্ঘাটন করে সত্যের স্বচ্ছ জলে বিধৌত করে উম্মাহর সামনে উপস্থাপন করেছে । ২। ইতিহাসের অনেক বড় শিক্ষা হলো, বনি ইসরাইল যে গুমরাহিকে গ্রহণ করেছিলো এবং পবিত্র কুরআন উজ্জ্বল ও স্পষ্ট দলিলের মাধ্যমে যাকে প্রত্যাখ্যাত ও পরিত্যাজ্য ঘোষণা করেছিলো; আফসোসের বিষয় হলো, সেই গুমরাহি থেকে আমাদের আচলও বাচতে পারে নি । কালের পরিক্রমায় পবিত্র কুরআনের পরিষ্কার ও আলোকিত পথ ছেড়ে আমরাও বনি ইসরাইলের সেই বিকৃত মিথ্যাচারপূর্ণ রেওয়ায়েতগুলোকে আমাদের ইসলামি রেওয়ায়েতে স্থান দিতে শুরু করেছি । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে পরিষ্কার ইরশাদ করেছেন, ‘আহলে কিতাবের সেসব বর্ণনা কুরআন ও ইসলামি শিক্ষার বিরুদ্ধে যাবে না, সেগুলোকে নকল করা জায়েয আছে ৷' কিন্তু আমরা সেই হাদিসের বুনিয়াদি শর্ত ‘কুরআন ও ইসলামি শিক্ষার বিরুদ্ধে যাবে না'-কে বেমালুম ভুলে গিয়ে যেকোনো ধরনের ইসরাইলি রেওয়ায়েতকে শুধু নকল-ই করি নি, বরং কুরআনুল কারিমের তাফসির ও ব্যাখ্যার ক্ষেত্রে সেগুলোকে দলিল পর্যন্ত বানিয়েছি এবং বিভিন্ন স্থানে কুরআনের তাফসির হিসেবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।