বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৮০ সতর্ক করা । কারণ তারা বিশ্বাস করে যে, জিনজাতি গায়বের খবর জানে । উল্লিখিত আয়াতে বুঝানো হয়েছে যে, জিনরা যদি প্রকৃতই গায়বের খবর জানতো, তাহলে তারা এই দীর্ঘ সময় হযরত সুলাইমানের ভয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ অথবা অন্যকোনো নগরীর নির্মাণ কাজে ব্যস্ত থাকার মতো হাড়ভাঙ্গা পরিশ্রমের শিকার হতো না । তারা যেভাবে হযরত সুলাইমানের ইনস্তিকালের বিষয়টি জানতে পেরেছে, তার প্রেক্ষিতে খোদ তাদেরকেও স্বীকার করতে হয়েছে যে, আমাদের ব্যাপারে গায়বের খবর জানার বিশ্বাস রাখা সম্পূর্ণ অমূলক । হযরত সুলাইমান আ.-এর ইন্তিকাল সম্পর্কে পবিত্র কুরআন এতটুকুই জানিয়েছে । এর অতিরিক্ত বিবরণ দেয় নি । দীন প্রচারের যে উদ্দেশ্যে কুরআনের অবতরণ; তার সঙ্গে অতিরিক্ত বিবরণের কোনো সম্পর্কও নেই । কাজেই এই বিশদ বিবরণের সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই যে, হযরত সুলাইমান আ. কতদিন লাঠির সাহায্যে দাঁড়িয়ে ছিলেন, কীভাবে দাড়িয়ে ছিলেন, হযরতের ইসত্তিকালের সংবাদ শুধু বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরত্বে নির্মাণকাজে নিমগ্ন জিনরাই জানতো না না-কি জিন ও মানুষ উভয় জাতিই জানতো না, ইত্যাদি ইত্যাদি । তবে ইসরাইলি ভাণ্ডার হতে সংগৃহীত একটি রেওয়ায়েতে আছে যে, হযরত সুলাইমান আ.-এর খেদমতে মালাকুল মাউত উপস্থিত হয়ে জানালেন যে, আপনার মৃত্যুর আর কয়েকটি মুহূর্ত বাকি আছে । তখন তিনি ভাবলেন, জিনরা যেনো নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই চলে না যায় । ভাবনামতো তিনি সঙ্গে সঙ্গেই স্কটিকের একটি কামরা তৈরি করলেন । তাতে কোনো দরজা রাখলেন না । নিজেকে কামরার ভেতর আবদ্ধ করে লাঠির সাহায্যে দাড়িয়ে ইবাদতে মশগুল হয়ে গেলেন । এ অবস্থাতেই মালাকুল মাউত এসে তার কাজ পূর্ণ করলো । আনুমানিক এক বছর পর্যন্ত হযরত সুলাইমান আ. এভাবেই দাড়িয়ে থাকলেন আর জিনজাতিও তাদের কাজ চালিয়ে যেতে লাগলো । যখন নির্মাণকাজ সমাপ্ত হয়, তখন আল্লাহর নির্দেশে হযরত সুলাইমানের লাঠিতে উইপোকার সৃষ্টি হয় । সেগুলো লাঠি কেটে নড়বড়ে বানিয়ে ফেলে । ফলে লাঠিটি হযরত সুলাইমান আ.-এর দেহের ভার বইতে না পেরে ভেঙ্গে যায় । হযরত সুলাইমানের নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।