বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ * ৭৯ ইবনে কাসির রহ.-এর উল্লিখিত অভিমতের সমর্থন আরো অনেক মুহাককিক জানিয়েছেন । যাদের মধ্যে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহ. ও আবু হাইয়ান উন্দুলুসি রহ. সবিশেষ উল্লেখযোগ্য । পবিত্র কুরআন সুরা সাবায় হযরত সুলাইমান আ.-এর ইন্তিকালের যে ঘটনা বর্ণনা করেছে, তার সারসংক্ষেপ হলো, হযরত সুলাইমানের নির্দেশে জিনদের বেশ বড় একটি দল বিশাল একটি ভবনের নির্মাণ কাজে ব্যস্ত ছিলো। ইতোমধ্যে হযরত সুলাইমানের কাছে মৃত্যুর বার্তা চলে আসে । কিন্তু তার পরলোকগমনের বিষয়টি জিনরা ঘুণাক্ষরেও টের পায় নি। তারা তাদের অর্পিত দায়িত্ব পালনে ব্যস্ত ছিলো । অনেক দিন পর যখন উইপোকা তার লাঠি খেয়ে ফেলে তখন তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান । অথচ এত দিন দূর থেকে মনে হতো, হযরত সুলাইমান আ. সেই লাঠির ওপর ভর করে দাড়িয়ে আছেন । তখন জিনজাতি বুঝতে পারে যে, হযরত সুলাইমান আ. অনেক দিন পূর্বেই গত হয়েছেন । কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা তা জানতে পারি নি । হায়, আমরা যদি অদৃশ্যের জ্ঞান জানতাম, তাহলে এত দীর্ঘ দিন আমাদেরকে কষ্ট-ক্লেশ সহ্য করতে হতো না । অথচ সুলাইমানের ভয়ে আমরা এত দিন কষ্ট সহ্য করে আসছি । পবিত্র কুরআনের ভাষায় _ 35 4b Sb ISG p58 5 SJ) oj Sb 8S LU Sali alt Cai Ll ll Sl 8 dG CN SAL YS 3 Of Sat ‘যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবগত করলো । তারা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিলো । যখন তিনি মাটিতে পড়ে গেলো, তখন জিনরা বুঝতে পারলো যে, অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্চনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না ॥' [সুরা সাবা : আয়াত ১৪] কথিত আছে, উল্লিখিত রহস্য যতক্ষণে জিনদের সামনে উন্মোচিত হয়, ততক্ষণে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে যার কারণে জিনরা প্রচণ্ড আক্ষেপ করছিলো যে, হায়, তারা যদি গায়ব জানতো, তাহলে অনেক আগেই মুক্তি পেয়ে যেতো । এই স্থানে পবিত্র কুরআনের উদ্দেশ্য দুটি : ১. হযরত সুলাইমান আ.-এর ইন্তিকালের বিবরণ জানানো । ২. বনি ইসরাইলকে তাদের নিরবুদ্ধিতার জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।