বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

(contents হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৭৮ এটি গেলো নবীজির দিকে জড়িয়ে দেওয়া তথাকথিত মারফু হাদিস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত । আর বিভিন্ন সাহাবি ও তাবেঈদেরকে জড়িয়ে যেসব বর্ণনা দাড় করানো হয়, তার ওপর আল্লামা ইবনে কাসির রহ. যে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছেন, নিম্নে তার সারসংক্ষেপ পেশ করা হলো হারুত ও মারুতের এই গল্প (যুহরা ও বাবেলের কুয়োর ঘটনা) তাবেঈদের বেশ বড় একটি জামাত বর্ণনা করেছেন । যেমন, মুজাহিদ, সুদ্দি, হাসান বসরি, কাতাদাহ, আবুল আলিয়াহ, যুহরি, রবি বিন আনাস, মুকাতিল, ইবনে হিব্বান প্রমুখ । + ও ৮,৯৬ - পূর্ববর্তী ও পরবর্তী উলামায়ে কেরামের মধ্য হতে অনেকেই তাদের থেকে নকল করেছেন। কিন্তু সমস্ত নকলের অবস্থা হলো, সেখানে যে সব বিশদ বিবরণ বর্ণিত রয়েছে, তার সমুদয়-ই বনি ইসরাইলিদের কেচ্ছা-কাহিনি থেকে আহরিত । যেহেতু চিরকালীন সত্যবাদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -(তিনি নিজের মন থেকে কোনো কথা বলতেন না, যা কিছু বলতেন, ওহি থেকে জেনেই বলতেন)- থেকে কোনো বিশুদ্ধ বর্ণনা হাদিসের বিশাল ও বিপুল ভাণ্ডারে উপস্থিত নেই । আর পবিত্র কুরআনের বাহ্যিক আলোচনা ঘটনাকে সংক্ষিপ্ত রেখেছে । কোনো বিশদ ব্যাখ্যা বা বিবরণ জানায় নি। কাজেই আমাদের বিশ্বাস হলো, পবিত্র কুরআন এক্ষেত্রে যতটুকু বলেছে, ততটুকুই সত্য । আল্লাহ তাআলার কাছে এর বিশদ বিবরণ ও ব্যাখ্যা কী? তা একমাত্র তিনি-ই জানেন । আমরা তার ওপরই সোপর্দ করবো ৷" অর্থাৎ পবিত্র কুরআন উল্লিখিত ঘটনাটিকে যে উদ্দেশে বয়ান করেছে, তা শুধু এতটুকুই যে, হযরত সুলাইমান আ. জাদুচর্চা করতেন; বনি ইসরাইলের এই দাবি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যাচার । এটি ছিলো মূলত শয়তানের কাজ । হযরত সুলাইমানের শুভ্র ব্যক্তিত্ব এ জাতীয় কালিমা থেকে পবিত্র । বনি ইসরাইলিরা বরাবরের মতো এক্ষেত্রেও আল্লাহর কিতাবকে পশ্চাদ্দেশে নিক্ষেপ করে শয়তানের লেজুড়বৃত্তি করেছে । ঘটনার বাকি বিবরণ উপেক্ষা করে শুধু এতটুকু সংক্ষিপ্ত ভাষ্যের ওপরই পবিত্র কুরআন নির্ভর করেছে । কাজেই আমাদের জন্যও ওইটুকু সংক্ষিপ্ত ভাষ্যের ওপর ঈমান আনাই যথেষ্ট । তার বিশদ বিবরণ ও ব্যাখ্যার বিষয়টিকে আল্লাহর সোপর্দ করাই সবচেয়ে উত্তম তরিকা । কেননা, উল্লিখিত বিশদ বিবরণের সঙ্গে দীন ও মিল্লাতের কোনো বিষয় নির্ভরশীল বা জড়িত নয় । ২ আল বাহরুল মুহিত, প্রথম খণ্ড www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।