বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ * ৭৭ এবং মূর্তিপূজা করবে না, ততক্ষণ তোমরা আমাকে পাবে না । যুহরার প্রেমে অন্ধ হয়ে হারুত ও মারুত উল্লিখিত তিন কাজ করে ফেলে । যুহরা একাস্ত অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করে যে, তারা কিভাবে আকাশে গমন করে? ফেরেশতাদ্বয় তখন তাকে ইসমে আযম শিখিয়ে দেয় । যুহরা সেই ইসমে আযম পড়ে আকাশে চলে যায় । ওদিকে ওই দুই ফেরেশতার ওপর আল্লাহর গযব নেমে আসে । তাদেরকে বাবেল নগরীর কুয়ায় বন্দি করা হয় । বনি ইসরাইলের লোকেরা তাদের কাছে জাদু শিখতে আসতো । তাদের কাছে কেউ জাদু শেখানোর আবেদন করলে, প্রথমে তারা নিষেধ করতো এবং কাফের হয়ে যাওয়ার ভয় দেখাতো । কিন্তু জোরাজুরি করলে যাদু শিখিয়ে দিতো । এরপর তাকে জিজ্ঞেস করতো, তুমি কি কিছু দেখতে পাচ্ছো? ওই ব্যক্তি তখন বলতো, নুরানি অবয়বের এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যিনি ঘোড়ার ওপর আরোহণ করে চলে যাচ্ছেন । ফেরেশতা তখন বলতো, এটি হলো তোমার ঈমান, যা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তুমি যাদুকর হয়ে গেছো । সেই ফেরেশতাদ্বয় কিয়ামত পর্যন্ত আল্লাহর শাস্তির কারণে এভাবে কুয়োর ভেতর উল্টো ঝুলে থাকবে । গল্পটি যে বানোয়াট তা আর বলার অপেক্ষা রাখে না । মুহাককিকগণ সবসময় বলে এসেছেন যে, এটি একটি উদ্ভট গাল-গল্প । ইসলামি রেওয়ায়েতের ভাণ্ডার সর্বদাই এ জাতীয় কালিমা থেকে পবিত্র । আল্লামা ইবনে কাসির রহ. প্রথমে এটির মারফু হওয়ার ওপর আপত্তি পেশ করে সিদ্ধান্ত জানিয়েছেত্র SALE IIIS IF I 2 Ls Ly) op Sl ln IL 2 3 4 dl এক্ষেত্রে সত্যঘনিষ্ঠ সিদ্ধান্ত হলো, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত নয় । বরং কা'ব ইবনে আহ্বার থেকে আবদুল্লাহ ইবনে উমর রা.-এর বর্ণনা । it SE HS Ed! exy3 od) 1 ‘কাজেই আলোচনার শেষকথা হলো, যে রেওয়ায়েতটিকে মারফু বলা হয়, সেটি অবশেষে প্রতিপন্ন হলো, কা'ব ইবনে আহবারের বর্ণনা । যা তিনি উঠিয়ে এনেছেন বনি ইসরাইলের রচনা থেকে !” > তাফসিরে ইবনে কাসির, খণ্ড : ১ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।