বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৭৬ হয়ে যাবে! কিন্তু সেসময় বনি ইসরাইলিরা এতটাই গুমরাহ হয়ে গিয়েছিলো যে, এত কিছু জানা-শোনার পরও তারা স্বামী-স্ত্রীর মধ্যকার বিভেদ তৈরির যাদু শেখতো এবং আল্লাহর কিতাবকে পশ্চাতে নিক্ষেপ করতো । আমাদের অভিমত হলো, শেষোক্ত তাফসিরদুটি সাধারণ তাফসিরগুলোর চেয়ে ঢের উত্তম । কেননা, সাধারণ তাফসিরসমূহে ৬; শব্দটিকে $4 এর অর্থে মেনে নিয়ে এ ব্যাখ্যা করা হয় যে, বাবেল নগরীতে হারুত ও মারুত পক্ষ থেকে অবতীর্ণ হয়ে যাদু শেখাতো । সঙ্গে সঙ্গে তারা এ কথা বলে সতর্কও করতো যে, আমাদের কাছ থেকে এ বিদ্যা শেখো না । নয়তো কাফের হয়ে যাবে । তাদের এই ব্যাখ্যা মানতে গেলে অকারণে অনেকগুলো আপত্তি দেখা দেয় । দ্বিতীয়ত বিনা দলিলে 451 ৬; আর > একই বস্তু বলে স্বীকার করতে হয় । উল্লিখিত তাফসিরসমূহ ছাড়াও আলোচিত আয়াতসমূহ সম্পর্কে বেশ কিছু উদ্ভট কথাবার্তা বিভিন্ন সাহাবির বরাতে এমনকি একটি মারফু রেওয়ায়েত তাফসিরের কিতাবসমূহে পাওয়া যায় । অথচ বাস্তবে এগুলো কোনো সাহাবি থেকে বর্ণিতও নয়, কিংবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিতও নয়। বরং কা'ব আহবারসহ অন্যান্য ইহুদি পণ্ডিতদের মাধ্যমে এগুলো ছড়িয়েছে । যেগুলোকে বনি ইসরাইলিদের উর্বর মস্তিষ্কের রচনা ছাড়া আর কীইবা বলা যেতে পারে। সেই গল্পগুলোর সারাংশ হলো, হারুত ও মারুত ফেরেশতাদ্বয় একবার মহান আল্লাহর দরবারে মানবজাতির গুনাহ করা নিয়ে বিদ্বূপ করে তারা উপহাস করে বলে যে, এরা কতটা নিকৃষ্ট সৃষ্টি যে, মহান আল্লাহর সর্বধরনের নেয়ামত লাভ করা সত্ত্বেও তারা তার বিধানের বিরুদ্ধাচরণ করে । তাদের এই বিদ্রিপ আল্লাহর পছন্দ হয় নি। তিনি তখন তাদেরকে বলেন, যদি তোমরা দুনিয়ার পরিবেশে আটকা পড়তে, তাহলে তোমরাও এমনি করতে । ফেরেশতাদ্বয় তখন নিজেদের নিষ্পাপত্ব ও নিষ্কলুষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন । যার প্রেক্ষিতে মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য মাটিতে নামিয়ে দেন । পৃথিবীতে বসবাস করা অবস্থায় একবার তাদের দৃষ্টি পড়ে যায় অতীব সুন্দরী ললনা 'যুহরা'-এর ওপর । তারা দু-জনই তার প্রেমে অন্ধ হয়ে পড়ে । যুহরার নৈকট্য পেতে তাদের মন প্রচণ্ড উদগ্রীব হতে থাকে ৷ যুহরা তখন তাদের উদ্দেশে এ শর্ত ছুড়ে দেয় যে, যতক্ষণ তোমরা দু-জন মদ পান করবে না, হত্যা করবে না www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।