বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৭৩ ‘যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল আগমন করলেন- যিনি ওই কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রস্থকে পশ্চাতে নিক্ষেপ করলো - যেনো তারা জানেই না । তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো, যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করতো ৷ সুলাইমান কুফরি করে নি; শয়তানরাই কুফর করছিলো । তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারূত ও মারত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিলো, তা শিক্ষা দিতো । তারা উভয়েই এ কথা না বলে কাউকে শিক্ষা দিতো না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না । অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখতো, যার দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিভেদ ঘটে । তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারতো না । যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে । তারা ভালোরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোনো অংশ নেই । যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে, তা খুবই মন্দ - যদি তারা জানতো! [সুরা বাকারা : ১০১-১০২] উল্লিখিত আয়াতসমূহে যে সত্য ব্যক্ত করা হয়েছে তা নিরূপণের ক্ষেত্রে তাফসিরকারদের ভিন্ন ভিন্ন অভিরুচির পরিচয় পাওয়া যায় । কারণ হলো, পূর্বেকার পৃষ্ঠাসমূহে যে তিনটি বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে; তার বাইরে ঘটনার বাকি অংশে কী রয়েছে, এ সম্পর্কে পবিত্র কুরআন সম্পূর্ণ নিশ্চুপ । কারণ প্রত্যেকের জানা । আর তা হলো পবিত্র কুরআনের উদ্দেশ্যের জন্য সেগুলো প্রয়োজনীয় নয় । এ কারণে উল্লিখিত বিষয়গুলোর তাফসির করার সময় আমরা সাধারণ তাফসির থেকে ভিন্ন পথ অবলম্বন করেছি । যে পথ রচনা করেছেন, যুগের অদ্বিতীয় ব্যক্তিত্ব, আল্লাহর অন্যতম কুদরতি নিদর্শন আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রহ. । হযরতুল উসতাযের তাফসিরের সারাংশ হলো—_ ‘যখন বনি ইসরাইলকে শয়তান যাদু শিখিয়ে গুমরাহ করলো এবং তারা শয়তানকে অদৃশ্য সম্পর্কে অবগত বিশ্বাস করতে লাগলো আর এটি সেই সময়কার কথা, যখন হযরত সুলাইমান আ. ইন্তিকাল করেছেন । তখন তাদের মধ্যে আল্লাহর কোনো নবী উপস্থিত ছিলেন না । তখন বনি ইসরাইলকে হেদায়েতের পথ দেখিয়ে সামাল দেয়ার জন্য মুজেযাসুলভ পদ্ধতি অবলম্বন করা হয়, যা কয়েক শতাব্দী যাবৎ মহান আল্লাহর চিরন্তন নীতি হিসেবে নিয়মিত পালিত হয়ে আসছে । আর তা হলো, আসমান থেকে হারুত ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।